Rinku Singh: চার স্পিনার নিতে গিয়ে রিঙ্কু বাদ? রোহিতকে পাশে নিয়ে কারণ ব্যাখ্যা করলেন জাতীয় নির্বাচক – Bengali News | Not his fault, Ajit Agarkar says on Rinku Singh being missed out place from T20 World Cup 2024 India squad
Rinku Singh: চার স্পিনার নিতে গিয়ে রিঙ্কু বাদ? রোহিতকে পাশে নিয়ে কারণ ব্যাখ্যা করলেন জাতীয় নির্বাচক
কলকাতা: ক্যালেন্ডার বলছে আজ ২ মে। ঠিক এক মাস পর, ২ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। আইসিসির এই মেগা টুর্নামেন্টের জন্য ভারতের ১৫ সদস্যের স্কোয়াড একদিন আগেই প্রকাশ হয়েছে। এ বার মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের হেড কোয়ার্টারে এক প্রেস কনফারেন্স করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং নির্বাচক প্রধান অজিত আগরকর। রিঙ্কু সিং (Rinku Singh) বিশ্বকাপ টিমে কেন সুযোগ পেলেন না? এই প্রশ্ন যে অতি অবশ্যই ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকরের সামনে যে আসবে, তা নিশ্চিত ছিল। এবং সেই প্রশ্ন এলও। কী উত্তর দিলেন নির্বাচক প্রধান অজিত? বিস্তারিত জেনে নিন।
রিঙ্কু সিংকে নিয়ে নির্বাচক প্রধান অজিত আগরকার বলে দিলেন, ‘খুব কঠিন একটা সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের। এতে রিঙ্কুর কোনও হাত নেই। স্রেফ কম্বিনেশনের দিকে তাকিয়ে এটা করা হয়েছে। রোহিত বাড়তি স্পিনার চেয়েছিল। যাতে দু’জন রিস্ট স্পিনার থাকে। রিঙ্কুকে রিজার্ভে রাখা হয়েছে। ও কাছাকাছি থাকবে।’
বিস্তারিত আসছে…