Narendra Modi Exclusive Interview LIVE: ভোট-পক্ষে টিভি৯-এ এক্সক্লুসিভ প্রধানমন্ত্রী মোদী

দেশের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক TV9-এর মুখোমুখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচন চলছে। তারই মধ্যে টিভি৯ নেটওয়ার্কের ছয় সম্পাদককে একান্ত সাক্ষাৎকার দিলেন প্রধানমন্ত্রী মোদী। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মুখ খুললেন তিনি। TV9 নেটওয়ার্কের ‘রাউন্ড টেবিলে’ উপস্থিত থাকছেন TV9 ভারতবর্ষ-এর সিনিয়র এক্সিকিউটিভ এডিটর নিশান্ত চতুর্বেদী, TV9 মারাঠি-র ম্যানেজিং এডিটর উমেশ কুমাওয়াত, TV9 তেলেগু-র ম্যানেজিং এডিটর ভেল্লালাচেরুভু রজনীকান্ত, TV9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য, TV9-গুজরাটির চ্যানেল হেড কল্পক কেকরে এবং TV9 কন্নড়-এর চিফ প্রোডিউসর রঙ্গনাথ এস ভরদ্বাজ। ভোটের মধ্যে TV9 নিউজ নেটওয়ার্ককে কী বললেন প্রধানমন্ত্রী? জানতে চোখ রাখুন এখানে –