পুত্রবধূ আলিয়াকে একটা সময় এভাবে হাসির খোরাক করেন ঋষি কাপুর? – Bengali News | Rishi Kapoor Once Took A Nasty Dig At Alia Bhatt’s Low IQ
আলিয়া ভাট, কেরিয়ারের শুরু থেকেই একাধিকবার কটাক্ষের শিকার হতে দেখা গিয়েছে তাঁকে। কখনও নেপোটিজ়ম নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে, কখনও আবার স্বজনপোষন, যদিও আলিয়া ভাট নিজের যোগ্য়তা প্রমাণ করতে খুব বেশি সময় নেননি। মাত্র ১০ বছরের কেরিয়ারে একাধিক পুরস্কার তাঁর ঝুলিতে। যদিও বেফাঁস মন্তব্যের জন্য তাঁকে একাধিকাবার কটাক্ষের শিকার হতে হয়েছে। কখনও সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, কখনও আবার তাঁকে শুনতে হয়েছে তিনি কম বোঝেন। কখনও নেটিজ়েনদের কটাক্ষে, কখনও আবার সেলেবদের ট্রোলের শিকার হতে হয় তাঁকে। তাই বলে হবু শ্বশুর যে এ কাণ্ড ঘটাবেন, তা কে জানত?
আলিয়ার বুদ্ধি নিয়ে এবার মজা করে প্রকাশ্যে ঋষি কাপুর ব্যঙ্গ করতে পিছপা হননি। যদিও আলিয়া তখন সদ্য সদ্য সিনেদুনিয়ায় পা রেখেছেন। রণবীরের সঙ্গে তাঁর সম্পর্ক যদিও তখন দুরস্ত। সেই সময় এক সাক্ষাৎকারে আলিয়াকে নিয়ে ঋষি কাপুর বলেছিলেন, ”আলিয়া খবরের কাগজ পড়ছে– ”শ ৮০ কেজি হেরোইন আটক করেছে”, এরপর আলিয়া– এবাবা, সোনাক্ষীকে ধরে নিল?”
যদিও এই মন্তব্যের মাধ্যে তিনি যে কেবল আলিয়া ভাটকেই কটাক্ষ করেছিলেন এমনটা নয়, পাশাপাশি তিনি বডি শেমিং-ও করতে পিছু পা হননি। কারণ ৮০ কেজি প্রসঙ্গে যখন তিনি কথা বলেছেন, সেই সময় তিনি স্পষ্ট সোনাক্ষী সিনহার নাম নিয়েছেন। যা নিয়ে তিনি সোনাক্ষীর চেহারাকেও কটাক্ষ করে বসেন। ফলে রীতিমত ঋষি কাপুরকেও সেই সময় সমালোচনার মুখে পড়তে হয়েছিল।