UPDATE SSC Case: সুপার নিউমেরারির পোস্ট কেন তৈরি করা হল? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের – Bengali News | Supreme Court hearing on SSC case filed by state ssc
নয়া দিল্লি: সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি শুরু হল। সম্প্রতি কলকাতা হাইকোর্ট ২০১৬ সালে এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের এই রায়ে প্রায় ২৬ হাজার জন চাকরিহারা হন। এরপরই রাজ্য, এসএসসি ও পর্ষদ সুপ্রিম কোর্টে যায়। সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলার শুনানি শুরু হয়। কেন সুপারনিউমেরারি পোস্ট তৈরি করা হল? রাজ্যকে প্রশ্ন করে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টে শুনানি চলছে
- পরবর্তী সোমবার ফের মামলা শুনবেন প্রধান বিচারপতি।
- স্থগিতাদেশের বিরোধিতা বিকাশ ভট্টাচার্যের।
- নির্বাচনের কাজে রয়েছেন শিক্ষকরা স্থগিতাদেশ চাইছে রাজ্য।
- অন্যদিকে সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি জানান, ‘আমরা যোগ্য অযোগ্যদের আলাদা করতে প্রস্তুত’।
- সুপার নিউমেরারি পোস্টে সিবিআই তদন্তের বিরোধিতা করে রাজ্য।