Balurghat Lok Sabha constituency: তৃণমূলের বিপ্লব বনাম বিজেপির সুকান্ত? দ্বিতীয় দফায় নজরে বালুরঘাট - Bengali News | Loksabha Poll 2024 bjp sukanta majumdar vs tmc biplab mitra Balurghat LokSabha constituency at a glance - 24 Ghanta Bangla News
Home

Balurghat Lok Sabha constituency: তৃণমূলের বিপ্লব বনাম বিজেপির সুকান্ত? দ্বিতীয় দফায় নজরে বালুরঘাট – Bengali News | Loksabha Poll 2024 bjp sukanta majumdar vs tmc biplab mitra Balurghat LokSabha constituency at a glance

Spread the love

তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র ও বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। Image Credit source: TV9 Bangla

বালুরঘাট: একদা আরএসপি-র গড়। সেই বালুরঘাটে কিছুদিন ফুটেছিল ঘাসফুল। তবে, পাঁচ বছর ঘুরতে ঘুরতেই ঘাসফুলের জায়গায় ফুটল পদ্ম। যিনি ফোটালেন, তিনি আর কেউ নন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ২০২৪ লোকসভা নির্বাচনে কী হবে? বালুরঘাট লোকসভার ৭ বিধানসভায় অধিকাংশ তৃণমূলের ভাল জমি রয়েছে। বিজেপিও আস্তে আস্তে নিজেদের জমি শক্তি করছে। এবার কি ফের পদ্মফুল ফোটাতে পারবেন সুকান্ত মজুমদার। এবার কিন্তু তাঁর প্রতিপক্ষ শাসকদলের হেভিওয়েট মন্ত্রী। দাঁড়িপাল্লায় সমান সমান টক্কর দেখা যেতে পারে বালুরঘাটে। আগে দেখে নেওয়া যাক, কোন দল কোন অবস্থানে দাঁড়িয়ে?

বিধানসভা কেন্দ্র

বালুরঘাট লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা। কেন্দ্রগুলি হল
ইটাহার, কুশমাণ্ডি (SC), কুমারগঞ্জ, বালুরঘাট, তপন (ST), গঙ্গারামপুর, হরিরামপুর।

ভোটার চিত্র

২০১৯ লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ১৪,২৯,৭৮৩
২০১১ জনগণনা অনুযায়ী তফসিলি জাতি ভোটার ২৮.৬ শতাংশ
তফসিলি উপজাতি ভোটার ১৫.৩ শতাংশ
সংখ্যালঘু ভোটার ২৯.৫ শতাংশ
গ্রামীণ ভোটার ৮৯.৩ শতাংশ
শহুরে ভোটার ১০.৭ শতাংশ

১৯৭৭ সাল থেকে অর্থাৎ বামেদের ক্ষমতায় আসার জন্মলগ্ন থেকে আরএসপি এই কেন্দ্রটি নিজেদের দখলে রেখেছে। একসময় প্রবাদ প্রতীম নেতা পলাশ বর্মন, রনেন বর্মনরা দাপিয়ে বেড়িয়েছেন। আজ বামেদের সেই গড় আর নেই। পালাবদলের পর পরই ২০১৪ সালে বালুরঘাট দখল নেয় ঘাসফুল। সাংসদ হন নাট্যকর্মী অর্পিতা ঘোষ। কিন্তু আরএসপির সেই ধারা বজায় রাখতে পারেনি তৃণমূল। ২০১৯ সালে গেরুয়া ঝড়ে খড়কুটোর মতো উড়ে যায় তৃণমূল। তবে, বিধানসভা নির্বাচনে এই লোকসভার ৭টি বিধানসভার ৪টি তৃণমূলের দখলে।

এক নজরে লোকসভা খতিয়ান

ইটাহার বিধানসভা কেন্দ্রে ২০১৯ সালে বিজেপি পেয়েছিল ৫৯,৭২৯ ভোট, তৃণমূল পায় ৮৭,৫০৬। ২০২১ সালে বিজেপি পেয়েছিল ৭০,৬৭০ ভোট, তৃণমূল পায় ১,১৪,৬৪৫।

কুশমাণ্ডি বিধানসভা কেন্দ্রে ২০১৯ সালে বিজেপি পেয়েছিল ৭৬,৯০৮ ভোট, তৃণমূল পায় ৭৭,৬৮৪ ভোট। ২০২১ সালে বিজেপি পেয়েছিল ৭৭,৩৮৪। তৃণমূল পেয়েছিল ৮৯,৯৬৮।

কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে ২০১৯ সালে বিজেপি পেয়েছিল ৬২,৭৫৯, তৃণমূল পায় ৮১,৫১৮। ২০২১ সালে বিজেপি পেয়েছিল ৬০,৩৯৬, তৃণমূল ৮৯,৭৬৩।

বালুরঘাট বিধানসভা কেন্দ্রে ২০১৯ সালে বিজেপি পেয়েছিল ৮১,২৯৩, তৃণমূল ৪২,২৭৭। ২০২১ সালে বিজেপি পায় ৭২,১২৯, তৃণমূল পায় ৫৮,৬৯৩।

তপন বিধানসভা কেন্দ্রে ২০১৯ সালে বিজেপি পেয়েছিল ৮৯,৭৩৭, তৃণমূল পেয়েছিল ৬৬,৪৮৩। ২০২১ সালে বিজেপি পায় ৮৪,৩৮১, তৃণমূল পায় ৮২,৭২১।

গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রে ২০১৯ সালে বিজেপি পেয়েছিল ৯২,১৩৮, তৃণমূল পেয়েছিল ৭০,০৫৩। ২০২১ সালে বিজেপি পায় ৮৮,৭২৪, তৃণমূল পায় ৮৪,১৩২।

হরিরামপুর বিধানসভা কেন্দ্রে ২০১৯ সালে বিজেপি পেয়েছিল ৭৫,০১৩, তৃণমূল পেয়েছিল ৭৯,৯৭৮। ২০২১ সালে বিজেপি পায় ৭৩,৪৫৯ , তৃণমূল পায় ৯৬,১৩১।

একুশে বিধানসভা কার?

ইটাহার- মোশারাফ হোসেন (তৃণমূল)
কুশমুণ্ডি- রেখা রায় (তৃণমূল)
কুমারগঞ্জ- তোরাফ হোসেন মণ্ডল (তৃণমূল)
বালুরঘাট- অশোক কুমার লাহিড়ী (বিজেপি)
তপন- বুধারি টুডু (বিজেপি)
গঙ্গারামপুর- সত্যেন্দ্রনাথ রায় (বিজেপি)
হরিরামপুর- বিপ্লব মিত্র (তৃণমূল)

ভোট শতাংশ

২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির ভোট শতাংশ ৪৫.৫ শতাংশ, তৃণমূল ৪২.৮ শতাংশ, আরএসপি ৬.২ শতাংশ, কংগ্রেস ৩.১ শতাংশ।

২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট শতাংশ ৪১.৭ শতাংশ, তৃণমূল ৪৮.৭ শতাংশ, আরএসপি ৩.২ শতাংশ, কংগ্রেস ১.৪ শতাংশ

২০২৪-এর প্রার্থী

এবারেও বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার। তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। আরএসপি টিকিট দিয়েছে জয়দেব সিদ্ধান্তকে। আইএসএফ দাঁড় করিয়েছে মোজ্জামেল হককে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *