Weather Latest Update: আজ থেকে আরও মারত্মক গরম, ১১ জেলায় তাপপ্রবাহের সতর্কতা - Bengali News | Alipur Meteorological Department said, heat wave will continue in all districts of South Bengal till Saturday. A severe heatwave warning has been issued in East Medinipur till Thursday. - 24 Ghanta Bangla News
Home

Weather Latest Update: আজ থেকে আরও মারত্মক গরম, ১১ জেলায় তাপপ্রবাহের সতর্কতা – Bengali News | Alipur Meteorological Department said, heat wave will continue in all districts of South Bengal till Saturday. A severe heatwave warning has been issued in East Medinipur till Thursday.

Spread the love

কলকাতা: একটুও সুখবর নেই। মাঝ বৈশাখে প্রবল গরম বাড়ার পূর্বাভাস। আগামী তিন দিনে তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি বাড়তে পারে। আজ ও আগামিকাল রাজ্যের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা। অন্তত শনিবার পর্যন্ত ১৭ জেলায় তাপপ্রবাহের আশঙ্কা। একাধিক জেলা তীব্র তাপপ্রবাহের কবলে পড়তে পারে। শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরেও হানা তাপপ্রবাহের। মৌসম ভবন বলেই দিচ্ছে এপ্রিলের বাকি দিনে নিস্তার পাওয়ার বিন্দু মাত্র আশা নেই।

এ দিকে, আজ সকাল থেকেই কার্যত দাপট বাড়াতে শুরু করেছে গরম। ভোর ছ’টায় মারত্মক সূর্যের তেজে ধীরে ধীরে তাতছে দক্ষিণবঙ্গ। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে গরমের দাপট যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা আরও ৪ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা আরও ২ ডিগ্রি বাড়ার সম্ভাবনা। সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, গরম বাড়লেও এখনই বৃষ্টির কোনও পূর্বাভাস দিতে পারছে না আলিপুর আবহাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বুধবার মোট ১১ জেলায় থাকছে তাপপ্রবাহের সতর্কতা। তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলা। তবে বুধবার তাপপ্রবাহের হাত থেকে মুক্তি মিলবে হাওড়া, কলকাতার। তবে সবথেকে বেশি তাপমাত্রার বৃদ্ধি দেখা যাবে সপ্তাহান্তে। তাপমাত্রার বড় লাফ দেখা যেতে পারে শুক্র ও শনিবার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *