Narendra Modi: উচ্চশিক্ষায় জি-২০ দেশগুলির মধ্যে সেরা পারফর্ম্যান্স ভারতেই! নেপথ্যে সেই মোদীর প্ল্যানিং - Bengali News | PM Narendra Modi National Education Policy Higher Education QS World University Rankings - 24 Ghanta Bangla News
Home

Narendra Modi: উচ্চশিক্ষায় জি-২০ দেশগুলির মধ্যে সেরা পারফর্ম্যান্স ভারতেই! নেপথ্যে সেই মোদীর প্ল্যানিং – Bengali News | PM Narendra Modi National Education Policy Higher Education QS World University Rankings

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস-এর প্রেসিডেন্টImage Credit source: Twitter

নয়া দিল্লি:  উচ্চশিক্ষার বিকাশে বিশ্ব মানচিত্রে নয়া শিখর স্পর্শ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার। বিশ্বব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুণগত ও পরিকাঠামোগত মানের সমীক্ষক সংস্থা কিউএস কোয়াককোয়ারেলি সাইমন্ডসের সাম্প্রতিক তালিকায় ভারতের জয়জয়াকার। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস-এর তথ্য বলছে, জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে এবছর ভারতের বিশ্ববিদ্যালয়গুলিতেই পারফর্ম্যান্স সবথেকে বেশি উন্নত হয়েছে। গড়ে প্রায় ১৪ শতাংশ বেড়েছে পারফর্ম্যান্স।

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস-এর প্রেসিডেন্ট নুনজ়িও কোয়াককোয়ারেলি জানিয়েছেন, রিসার্চ আউটপুটের দিক থেকে ভারত গোটা বিশ্বের সবথেকে দ্রুত বর্ধনশীল দেশগুলির মধ্যে অন্যতম হিসেবে উঠে এসেছে। ২০১৭ সাল থেকে ২০২২ সালের মধ্যে ভারতে রিসার্চ আউটপুট ৫৪ শতাংশ বেড়েছে। যা গবেষণার দিক থেকে ভারতকে চতুর্থ বৃহত্তম দেশে তুলে এনেছে। তিনি আরও লিখেছেন, ‘বিশ্ব আঙিনায় ভারতের উচ্চ শিক্ষার অগ্রগতিতে নিঃসন্দেহে বড় ভূমিকা পালন করেছে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে জাতীয় শিক্ষা নীতির মতো দূরদর্শী নীতি।

বিশ্বব্যাপী উচ্চশিক্ষার প্রসার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনাও করেছিলেন কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস-এর প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সেই ছবি শেয়ার করে নুনজ়িও কোয়াককোয়ারেলি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদী ভারতীয় শিক্ষার প্রসারে বিপ্লব ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় শিক্ষা নীতির মতো বিষয়গুলিই তা প্রতিফলিত করছে। আমাদের সাম্প্রতিক সাবজেক্ট র‍্যাঙ্কিংগুলিতে উঠে এসেছে, ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির উন্নত পারফর্ম্যান্স প্রকাশ পেতে শুরু করেছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *