RCB, IPL 2024: এক নয়, সামনে ৪ লক্ষ্য; ইডেনে কি ইতিহাস বদলাতে পারবে RCB? - Bengali News | Royal Challengers Bangalore has successfully chased down 200 runs once, will this record change against KKR in IPL 2024 - 24 Ghanta Bangla News
Home

RCB, IPL 2024: এক নয়, সামনে ৪ লক্ষ্য; ইডেনে কি ইতিহাস বদলাতে পারবে RCB? – Bengali News | Royal Challengers Bangalore has successfully chased down 200 runs once, will this record change against KKR in IPL 2024

Spread the love

RCB, IPL 2024: এক নয়, সামনে ৪ লক্ষ্য; ইডেনে কি ইতিহাস বদলাতে পারবে RCB?
Image Credit source: BCCI

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে অনেক সময় ইনক্রেডিবল প্রিমিয়ার লিগও বলে থাকেন ক্রিকেট প্রেমীরা। ১৭তম আইপিএল অন্য বারের থেকে একটু আলাদা। এ বারের আইপিএলে রানের বন্যা বইয়ে দিচ্ছে একাধিক টিম। তাতে অবশ্য সবচেয়ে প্রথমে রাখতে হবে সানরাইজার্স হায়দরবাদকে। চলতি আইপিএলে একের পর এক ম্যাচে নিজেদের গড়া সবচেয়ে বেশি রানের রেকর্ড ভেঙে চলেছে অরেঞ্জ আর্মি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছে হায়দরাবাদ। তা আরসিবির বিরুদ্ধে চলতি আইপিএলে। মাত্র ৩ উইকেট হারিয়ে কামিন্সের টিম ২৮৭ রান তুলেছিল বিরাটদের বিরুদ্ধে। আর সেখানে আরসিবি হল এমন টিম, যারা আইপিএলের ইতিহাসে মাত্র ১ বারই দু’শোর বেশি টার্গেট তাড়া করে জিতেছে। ইডেনে কি এ বার সেই ইতিহাস বদলাতে পারবে আরসিবি?

আরসিবি এ বারের আইপিএলের পয়েন্ট টেবলের লাস্ট বয়। টানা ৫টা ম্যাচ হেরে একেবারে বিধ্বস্ত বিরাট-সিরাজদের টিম। ইডেনে আরসিবির সামনে রয়েছে মোট ৪টে লক্ষ্য। প্রথমত, ইডেন গার্ডেন্সে শ্রেয়স আইয়ারের কেকেআরের দেওয়া ২২৩ রানের লক্ষ্য। দ্বিতীয়ত, আইপিএলের ইতিহাসে দ্বিতীয় বার ২০০-র বেশি রান তাড়া করে জেতার লক্ষ্য। তৃতীয়ত, টানা ৫ ম্যাচ হারের পর একটা জয়ের লক্ষ্য। চতুর্থ, অ্যাওয়ে ম্যাচে সবুজ জার্সি পরে প্রথম বার জয়ের লক্ষ্য।

কেকেআরের বিরুদ্ধে পাওয়ার প্লে অবধি ২ উইকেট হারিয়ে ৭৪ রান তুলছে আরসিবি। ক্রিজে ৪০ রানে অপরাজিত উইল জ্যাকস। আর ৬ রানে অপরাজিত রজত পাতিদার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *