Special Train Announcement: ভোট দিতে আসবেন? আপনার কথা মাথায় রেখেই ১৬টি বিশেষ ট্রেনের ঘোষণা রেলের, কোন কোন রুটে চলবে, জেনে নিন - Bengali News | Going Home to Vote? Railways Launches 16 Special Trains – See Routes & Schedule - 24 Ghanta Bangla News
Home

Special Train Announcement: ভোট দিতে আসবেন? আপনার কথা মাথায় রেখেই ১৬টি বিশেষ ট্রেনের ঘোষণা রেলের, কোন কোন রুটে চলবে, জেনে নিন – Bengali News | Going Home to Vote? Railways Launches 16 Special Trains – See Routes & Schedule

Spread the love

নয়া দিল্লি: আগামী সপ্তাহেই রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ (West Bengal Assembly Election 2026)। দুই দফায় ভোট গ্রহণ হবে, ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। এছাড়া তামিলনাড়ুতেও ভোট আছে। বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআরের পর যেহেতু প্রথম বিধানসভা নির্বাচন, তাই অনেকেই এবার ভোট দিতে উদগ্রীব। পরের এসআইআরে যাতে নাম বাদ না পরে, সেই আশঙ্কায় যারা রাজ্যের বাইরে থাকেন, তারাও ভোট দিতে আসছেন এবার। যাত্রীদের কথা মাথায় রেখে এবার বড় ঘোষণা ভারতীয় রেলের। ভোটের জন্য চালানো হবে বেশ কয়েকটি বিশেষ ট্রেন।

যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ভারতীয় রেলওয়ের তরফে ১৬টি বিশেষ ট্রেনের ঘোষণা করা হয়েছে। এগুলি বিলাসপুর রুট দিয়ে চলবে। হাওড়া রুটে যে দূরপাল্লার ট্রেনগুলি চলে, সেগুলিও যাতে নির্দিষ্ট সময়ে পৌঁছয়, তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

রেলের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, অসম ও দক্ষিণ ভারতের পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে পুণে, লোকমান্য তিলক টার্মিনাস, ভালসাদ থেকে একাধিক ট্রেন ছাড়বে, সাঁতরাগাছি ও খড়্গপুর পর্যন্ত এই ট্রেনগুলি চলবে। মূলত মহারাষ্ট্র ও গুজরাটে যারা কর্মরত, সেই পরিযায়ী শ্রমিকদের সুবিধার কথা মাথায় রেখে এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

স্পেশাল ট্রেনের তালিকা-

  • লোকমান্য তিলক টার্মিনাস থেকে সাঁতরাগাছি- ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত এই বিশেষ ট্রেন চলবে।
  • হাতিয়া-লোকমান্য তিলক টার্মিনাস- ২০ এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত এই রুটে বিশেষ ট্রেন চলবে।
  • পটনা-চারলাপল্লি- ৮ এপ্রিল থেকেই এই রুটে বিশেষ ট্রেন চলছে। ২৭ মে পর্যন্ত এই ট্রেন চলবে। প্রতি সোমবার ও বুধবার করে এই ট্রেন চলবে।
  • তিরুপতি-রক্সৌল- ১৩ এপ্রিল, ২০ ও ২৭ এপ্রিল এই ট্রেন চলবে।
  • চারলাপল্লি-রক্সৌল- ১২ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত এই বিশেষ ট্রেন চলবে।
  • পুণে-সাঁতরাগাছি- ১৫ এপ্রিল, ১৭ এপ্রিল, ২২ এপ্রিল ও ২৫ এপ্রিল এই বিশেষ ট্রেন চলবে।
  • ভালসাদ-খড়্গপুর- ১৫ এপ্রিল ও ২২ এপ্রিল এই বিশেষ ট্রেন চলবে।
  • উধনা-সাঁতরাগাছি- ১৭, ২২ ও ২৪ এপ্রিল এই ট্রেন চলবে।
  • দুর্গ-শালিমার- ২২ এপ্রিল এই ট্রেন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *