KKR vs RCB, IPL 2024: বিরাটদের বিরুদ্ধে তীব্র গরমের ফায়দা নিতে ফন্দি KKR ক্যাপ্টেন শ্রেয়সের – Bengali News | Royal challengers bengaluru won toss and elected to bowl first against kolkata knight riders in ipl 2024 match
KKR vs RCB, IPL 2024: বিরাটদের বিরুদ্ধে তীব্র গরমের ফায়দা নিতে ফন্দি KKR ক্যাপ্টেন শ্রেয়সেরImage Credit source: KKR and RCB
কলকাতা: তীব্র তাপপ্রবাহে প্রাণ যায় যায় অবস্থা। কিন্তু তারপরও ইডেন গার্ডেন্সে ভিড় করেছেন তিলোত্তমার ক্রিকেট প্রেমীরা। শুধু কলকাতাবাসীরাই আজ ইডেনে ভিড় জমিয়েছেন তেমনটা নয়। ক্রিকেটের নন্দনকাননে কেকেআরের (KKR) ম্যাচ থাকলেই অনেক দূর থেকে দর্শকরা আসেন খেলা দেখছে। আজকের ম্যাচে নাইটদের প্রতিপক্ষ আরসিবি (RCB)। ইডেনের গ্যালারিতে থাকা একাধিক দর্শকরা যে বিরাট কোহলির (Virat Kohli) জন্য গলা ফাটাবেন, তা বলার অপেক্ষা রাখে না। কারণ গ্যালারির ইতিউতি একদিকে বেগুনি-সোনালি জার্সিধারীদের যেমন দেখা গেল, ঠিক তেমনই আরসিবির জার্সি পরা দর্শকদেরও দেখা গিয়েছে। দহন জ্বালাকে উপেক্ষা করেই এ বার মাঠে নামল কেকেআর ও আরসিবি।
ইডেনে টস জিতে প্রথমে কেকেআরকে ব্যাটিংয়ে পাঠালেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। টসের পর ডু’প্লেসি জানান আজ একাদশে ক্যামেরন গ্রিন, মহম্মদ সিরাজ ও করণ শর্মাও ফিরেছেন।
টসের পর শ্রেয়স বলেন, ‘আমরা এর আগে বিকেলের ম্যাচে এখানে খেলেছি। দেখা যাক ওদের কী ভাবে আমরা ক্লান্ত করে দিতে পারি। আমরা কী ভাবে শুরু করছি, সেটা বড় কথা নয়। শেষটা কেমন করছি সেটাই আসল। একাদশে কোনও পরিবর্তন নেই। উইকেট হয়তো বদলাতে পারে। কিন্তু আমরা টিম মিটিংয়ে যে আলোচনা করেছি তা কাজে লাগাতে পারি তা হলে।’
বিকেলের ম্যাচ খেলা অনেক সময় চাপের। বিশেষ করে যখন তাপপ্রবাহের সতর্কতা থাকে। রবিবার অর্থাৎ আজ যেমন কলকাতায় রয়েছে তাপপ্রবাহের কমলা সতর্কতা। অর্থাৎ আজ ইডেনে তিন প্রতিপক্ষর (কেকেআর, আরসিবি আর তীব্র গরম) লড়াই। চলতি আইপিএলে প্রথম পর্বের সাক্ষাতে বিরাটদের তাঁদের ঘরের মাঠে হারিয়ে এসেছিল গৌতম গম্ভীরের কেকেআর। এ বার ইডেনে রবি-বিকেলের ম্যাচ জিতে বিরাট-ডু’প্লেসিদের সেই হারের বদলা নেওয়ার পালা।