Loksabha Election 2024 Live Update: জলপাইগুড়িতে বিজেপির অফিস জ্বালিয়ে দেওয়ার অভিযোগ, কোচবিহারে ভোর রাতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, শুরু প্রথম দফার নির্বাচন – Bengali News | Loksabha election 2024 live updat:Jalpaiguri, Alkipurduar, Cooch Behar Loksabha Election live update
প্রথম দফার নির্বাচন শুরু Image Credit source: TV9 Bangla
চব্বিশের মহারণের প্রথম দফা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোট। ইতিমধ্যেই বুথের বাইরে ভোটাররা ভিড় করছেন। প্রচণ্ড গরমে সক্কাল সক্কাল ভোট সেরে ফেলতে চাইছেন সকলেই। তবে বেশ কিছু জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। শিলিগুড়ির কাছে জলপাইগুড়ি লোকসভায় ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় ভালোবাসা মোড়ে 86 নং বিজেপির বুথ অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ। কোচবিহারের দেওচড়াই তে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ হয়েছে।