আমার পাপ আর বাড়াবেন না, ছোটবেলা থেকেই বড় বড় দেখতে: ইমন - Bengali News | Iman chakraborty said she looks much older than her actual age - 24 Ghanta Bangla News
Home

আমার পাপ আর বাড়াবেন না, ছোটবেলা থেকেই বড় বড় দেখতে: ইমন – Bengali News | Iman chakraborty said she looks much older than her actual age

Spread the love

উইকিপিডিয়া বলছে, এই মুহূর্তে ইমন চক্রবর্তীর বয়স ৩৪ বছর। অথচ অধিকাংশ ক্ষেত্রেই বয়সের তুলনায় বেশ খানিকটা বড় মনে হয় তাঁকে। এ নিয়ে মহা ফ্যাসাদে ইমন। ছোট থেকে বড় সবাই ডাকছেন দিদি বলে। তাই তাঁর অনুরোধ, ‘আমার পাপ আর বাড়াবেন না”। এর আগে বয়স নিয়ে কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। প্রাক্তন প্রেমিক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিচ্ছেদের কারণ নাকি বয়স। টলিপাড়ায় ঘুরে বেড়ায় এমনই গুঞ্জন।

এ দিন ইমন লেখেন, ” ছোটবেলা থেকেই আমাকে বড় বড় দেখতে. আমার থেকে বয়সে বড় কোনো দিদিকে নিয়ে বাইরে বেরোলে সবাই আমাকে ওর দিদি বলত। একটা হাসি হাসতাম আমি. আর ভেতরে ভেতরে খুব রাগ হত।” বয়স বেড়েছে, কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়নি। ইমন যোগ করেন, “এখন তো আরও মুশকিল। সবাই দিদি বলে, তা বলুক। কারও বয়স পঁয়তাল্লিশ, দেখা হল– ঝপ করে একটা নমস্কার। কী জ্বালায় পড়েছি বলুনতো! ঝপঝপ করে পেন্নাম করে আমার পাপ আর বাড়াবেন না তো। ছোট বড় সবাইকে আমি আশীর্বাদ দিলাম, খুশি?”

এই মুহূর্তে নীলাঞ্জনের সঙ্গে সুখের সংসার তাঁর। অন্যদিকে শোভনও এই মুহূর্তে পুরোদস্তুর রয়েছেন অভিনেত্রী সোহিনী সরকারের প্রেমে। এর আগে স্বস্তিকা দত্তের সঙ্গে শোভনের বিচ্ছেদের সময় ইমনের দিকে উঠেছিল অভিযোগের আঙুল। সে নিয়ে ইমনের প্রতিক্রিয়া জানতে টিভিনাইন বাংলা যোগাযোগ করতে তিনি বলেছিলেন, “আমি চাই ওঁরা ভাল থাকুক। তখনও শোভনের ভাল চেয়েছি এখনও ভাল চাই। স্বস্তিকার-শোভন দু’জনের সঙ্গেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি জানি না ব্রেকআপ হয়েছে কিনা, আমি চাই না হোক। আর যা রটেছে আমি জাস্ট পাত্তাও দিতে চাই না। আই অ্যাম হ্যাপিলি ম্যারেড উইথ অ্যা পারফেক্ট হাজব্যান্ড।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *