CM Mamata Banerjee: ‘এই উত্তরবঙ্গের মানুষরা বারবার BJP-কে ভোট দিচ্ছেন’ – Bengali News | CM Mamata Banerjee: CM Mamata Banerjee In Jalpaiguri for Lok Sabha Election Campaign for TMC Candidate Nirmal Chandra Roy
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook
৯ এপ্রিল প্রথম দফার ভোট। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আগামিকাল ১৭ তারিখ প্রথম দফার ভোটের শেষ প্রচার। আজ ময়নাগুড়িতে ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফায় এ রাজ্যের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোট। জলপাইগুড়িতে প্রার্থী নির্মলচন্দ্র রায়। তাঁরই সমর্থনে মঙ্গলবার ময়নাগুড়িতে জনসভা করবেন মুখ্যমন্ত্রী।
এক নজরে আপডেট
- মমতা: এই উত্তরবঙ্গের মানুষরা, জঙ্গলমহলের মানুষরা বারবার বিজেপিকে ভোট দিয়ে দিচ্ছেন। ফেলে বিজেপি টাকা বন্ধ করছে। তিন বছর একশো দিনের কাজের টাকা দেয়নি। দিল্লিতে বিজেপি সাংসদরা কেউ বলে না আমাদের টাকা দাও। উল্টে বলে টাকা দেবেন না। একশো দিনের কাজের টাকা বন্ধ করে দাও, সব বন্ধ করে দিন। আমি বলছি বিজেপি-কে বন্ধ করে দিন। যেন ক্ষমতায় না আসতে পারে। আপনার অধিকার কাড়তে না পারে।
- মমতা: ১১ লক্ষ মানুষের আবাসন আমরা করব। ডিসেম্বর মাসের মধ্যে হবে।
- মমতা: আমি আলিপুরদুয়ারে গিয়েছিলাম। ভোট চলছে। তাই অনেক কিছু করতে পারি না। আমরা বারবার বলেছিলাম যাদের বাড়ি ঘর ভেঙে গিয়েছে তাদের ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হোক। বাংলার বাড়ি যেন পায়। কমিশন বলল না। যা নিয়ম তাই হবে। এই নিয়মে কী বলা হয়েছে? যার সব ভেঙেছে ২০ হাজার। আংশিক ভেঙেছে ৫ হাজার। যাদের বাড়ি সত্যি সবটা ভেঙেছে তারা ২০ হাজার পাবেন। দ্বিতীয় কিস্তিতে আরও টাকা পাবেন।