Diamond Harbour: ডায়মন্ড 'দখলে' অভিষেক বনাম অভিজিৎ, বিজেপির এই 'ববি'কে চেনেন? - Bengali News | Loksabha Election Diamond Harbour Seat abhijit das to face TMC Abhishek banerjee - 24 Ghanta Bangla News
Home

Diamond Harbour: ডায়মন্ড ‘দখলে’ অভিষেক বনাম অভিজিৎ, বিজেপির এই ‘ববি’কে চেনেন? – Bengali News | Loksabha Election Diamond Harbour Seat abhijit das to face TMC Abhishek banerjee

Spread the love

অভিজিৎ দাস ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। Image Credit source: TV9 Bangla & Facebook

কলকাতা: বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসন ডায়মন্ড হারবার। এ কেন্দ্রের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রথম থেকে বারবারই বলেছিলেন, এই কেন্দ্রে তাঁর দল এমন প্রার্থী দেবে, যিনি এ কেন্দ্রে লড়াইয়ের জন্য আদর্শ। অবশেষে মঙ্গলবার প্রার্থীর নাম ঘোষণা হল। তবে যাঁর নাম ঘোষণা হয়েছে, রাজ্য রাজনীতিতে খুব পরিচিত মুখ নন তিনি। অভিজিৎ দাস, বিজেপি নেতাদের কাছে যিনি ‘ববিদা’। কিছুদিন আগে সজল ঘোষের মুখে শোনা গিয়েছিল এই ‘ববিদা’র কথা।

অভিজিৎ দাস রাজ্য বিজেপির ইলেকশন ম্যানেজমেন্টের কো-কনভেনার হিসাবে কাজ করছেন এই মুহূর্তে। বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি হিসাবেও কাজ করেছেন তিনি।

এক নজরে দেখে নেওয়া যাক কে এই বিজেপির ‘ববিদা’?

অভিজিৎ দাস ববি। ৫৪ বছর বয়স তাঁর। এমএসসি করেছেন। ১৯৯৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর তিনি। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এলআইবি.সায়েন্স, ২০১০ সালে উৎকল বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি।

২০১৪ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে প্রার্থী হয়েছিলেন অভিজিৎ দাস। ভোট পেয়েছিলেন ২ লক্ষ ৮৫৮ (১৫.৯২%)। সেবার ‘থার্ড বয়’ ছিলেন বিজেপির ববি। এর আগে ২০০৯ সালেও ডায়মন্ড হারবার থেকে লড়েছিলেন অভিজিৎ দাস। সেবার ভোট পেয়েছিলেন ৩৭,৫৪২ (২.৮৮%)।

অভিজিৎ দাস পেশায় আইনি উপদেষ্টা এবং সমাজ কর্মী। শ্রমিক নেতা বলেও পরিচিতি রয়েছে অভিজিৎ দাসের। বিজেপির দাবি, তৃণমূলের হাতে বারবার আক্রান্ত হয়েছিলেন অভিজিৎ। এমনভাবে পা ভেঙেছিল যে এখনও পায়ে সমস্যা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *