অভিনেতার ঠোঁটে ঠোঁট ছুঁতেই বমি পায় রবিনার, 'আর পারছিলাম না...' - Bengali News | Raveena Tandon threw up after co star's lips brushed against hers - 24 Ghanta Bangla News
Home

অভিনেতার ঠোঁটে ঠোঁট ছুঁতেই বমি পায় রবিনার, ‘আর পারছিলাম না…’ – Bengali News | Raveena Tandon threw up after co star’s lips brushed against hers

Spread the love

অভিনেতার ঠোঁটে ঠোঁট ছুঁতেই বমি পায় রবিনার

৯০ দশকে তিনি ঝড় তুলেছিলেন বলিউডে। মিষ্টি হাসি, দারুণ অভিনয়ে মুগ্ধ করেছিলেন তামাম দর্শককে। তিনি আর কেউ নন– রবিনা টন্ডন। জানেন কি, এ হেন রবিনার সঙ্গেই কেরিয়ারের মধ্যগগনে ঘটে গিয়েছিল এমন কিছু ঘটনা, যা ভাবলে এখনও অস্বস্তি হয় তাঁর। কী সেই ঘটনা? এত বছরের কেরিয়ারে রবিনার একটা শর্ত ছিল, তিনি কোনওদিন অনস্ক্রিন কোনও অভিনেতাকে চুমু খাবেন না। তবে অঘটন তো আর বলে কয়ে আসে না। এই শর্তেরই একবার হয়ে গিয়েছিল হেরফের। যে ঘটনার আফসোস আজও হয় তাঁর। এক পুরুষ অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ এক দৃশ্যে অভিনয় করতে গিয়ে তাঁর ঠোঁটে ছুঁয়ে যায় তাঁর ঠোঁট। আর তাতেই শরীর জুড়ে শুরু হয় মারাত্মক অস্বস্তি।

রবিনার কথায়, “এখনও মনে আছে, এক অভিনেতার সঙ্গে ধস্তাধস্তির এক দৃশ্য শুট করছিলাম আমি। এখনও মনে আছে হঠাৎ করেই আমার ঠোঁট তাঁর ঠোঁট ছুঁয়ে ফেলে। আমার ভুল ছিল। এসবের কোনও দরকার ছিল না। আমি আমার ঘরে যাই, আমার বমি পাচ্ছিল। ভীষণ অস্বস্তি হচ্ছিল। আমি সহ্য করতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল, যাও গিয়ে ব্রাশ কর, ১০০ বার তোমার মুখ ধোও।”

অভিনেতার পরিচয় যদিও তিনি জানাননি। তবে এটা জানিয়েছেন পরবর্তীতে সেই অভিনেতা তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন। বহুদিন পর আবার ওয়েবসিরিজের মধ্যে দিয়ে বলিউডে কামব্যাক করেছেন রবিনা। ‘আরণ্যক’ ওয়েব সিরিজে তাঁর কাজ বেশ প্রশংসিত হয়েছে। এ ছাড়াও ‘কারমা কলিং’য়েও দেখা যাবে তাঁকে। শুধু তিনি নন, খুব শীঘ্রই তাঁর মেয়ে রাশা থাডানিও বলিউডে পা রাখতে চলেছেন। অজয় দেবগণের ভাগ্নের সঙ্গে বলিপাড়ায় ডেবিউ করতে চলেছেন তিনি। মেয়ে যদি অনস্ক্রিন চুমু খান তবে? তাঁর কি আপত্তি আছে? রবিনার কথায়, “এটা তো নিজের উপর নির্ভর করে। যদি ও নিজে স্বচ্ছন্দ বোধ করে তবে কেন নয়? আমি স্বচ্ছন্দ বোধ করিনি বলে ও যে করবে না এমনটা তো হতে পারে না তবে ও যদি নিজে স্বচ্ছন্দ বোধ না করে তবে কারও ক্ষমতা নেই ওকে জোর করার।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *