CSK, IPL 2024: রবিবাসরীয় 'এল ক্লাসিকো'র আগে বড় ধাক্কা CSK শিবিরে - Bengali News | Csk matheesha pathirana could miss match against mi says coach stephen fleming - 24 Ghanta Bangla News
Home

CSK, IPL 2024: রবিবাসরীয় ‘এল ক্লাসিকো’র আগে বড় ধাক্কা CSK শিবিরে – Bengali News | Csk matheesha pathirana could miss match against mi says coach stephen fleming

Spread the love

CSK, IPL 2024: রবিবাসরীয় ‘এল ক্লাসিকো’র আগে বড় ধাক্কা CSK শিবিরেImage Credit source: BCCI

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস মুখোমুখি হলে সেই ম্যাচকে বলা হয়ে থাকে এল ক্লাসিকো। টুর্নামেন্টের সবচেয়ে সফল ২টো দল। ৫টি করে আইপিএল ট্রফি রয়েছে মুম্বই (MI) ও চেন্নাই শিবিরে। রবি-রাতে ওয়াংখেড়েতে এ বারের আইপিএলে (IPL) প্রথম বার মুখোমুখি হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি-রোহিত শর্মারা। এই দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে রয়েছেন দুই টিমের সমর্থকরা। আর মেগা ম্যাচের আগে সিএসকে (CSK) শিবিরে হঠাৎই বড় ধাক্কা। চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং ইঙ্গিত দিয়েছেন, দলের এক তারকা বোলারকে ছাড়াই এই ম্যাচ খেলতে হতে পারে ইয়েলোব্রিগেডকে।

সুপার সানডের মেগা ম্যাচের আগে প্রেস কনফারেন্সে সিএসকের কোচ স্টিফেন ফ্লেমিং শ্রীলঙ্কান বোলার মাতিশা পাথিরানার হেলথ আপডেট জানিয়েছেন। তিনি সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গত ২টো ম্যাচ খেলতে পারেননি। আজ হয়তো মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও খেলতে পারবেন না তিনি। ফ্লেমিং বলেন, ‘পাথিরানার চোট অবশ্য ততটাও গুরুতর নয়। তাই ও যদি রবিবারের ম্যাচে না খেলে, তা হলে পরের ম্যাচে আমরা হয়তো ওকে পাব। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে ওর মতো ক্রিকেটারকে প্রয়োজন ছিল। কিন্তু আমরা ওর ১০০ শতাংশ ফিট হওয়ার অপেক্ষা করছি।’

বরাবর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ মুম্বই-সিএসকে। আইপিএলের ইতিহাসে চেন্নাইয়ের বিরুদ্ধে ২০ বার জিতেছে মুম্বই। আর মুম্বইয়ের বিরুদ্ধে সিএসকে জিতেছে ১৬ বার। চলতি আইপিএলে সিএসকে ও মুম্বই দুই টিম ৫টি করে ম্যাচে খেলেছে। তাতে সিএসকের জয় ৩টি, হার ২টি। আর মুম্বইয়ের জয় ২টি, হার ৩টি। পয়েন্ট টেবলের তিনে রয়েছে ঋতুরাজ গায়কোয়াড়ের সিএসকে। আর পয়েন্ট টেবলের ৭ নম্বরে রয়েছে হার্দিক পান্ডিয়ার মুম্বই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *