জুলাই নাকি নভেম্বর, কবে বিয়ে? প্রশ্নের মুখে সোহিনী বললেন… – Bengali News | Is sohini sarkar going to get married very soon with sobhon ganguly
দিন কয়েক ধরেই টলিপাড়ায় জোর গুঞ্জন সোহিনী সরকার নাকি বিয়ে করতে চলেছেন। পাত্র গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। নিজেদের সম্পর্ককে এখনও পর্যন্ত অফিসিয়াল না করলেও এই টলিউডে কারও আর জানতে বাকি নেই তাঁরা যে প্রেম করছেন। শোনা যাচ্ছে জুলাই মাসেই নাকি এক হবেন তাঁরা। আবারও টলিউডের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, জুলাই নয় আরও কয়েক মাস পিছিয়ে আগামী নভেম্বরেই এক হবে চার হাত। সত্যিই কি তাই? সোহিনীর কাছে সরাসরি জানতে চেয়েছিলেন মীর আফসার আলি।
মীর প্রশ্ন করতেই খানিক চুপ করে যান সোহিনী। এর পরেই কার্যত কথা ঘুরিয়ে দিয়ে তিনি বলেন, ‘আসছি, আমি আসছি।’ কথায় বলে, নীরবতা সম্মতির লক্ষণ। নীরব থেকে তবে কি এই বার্তাই দিলেন তিনি? গত বছরের মাঝামাঝি থেকেই সম্পর্ক রয়েছেন ওঁরা। এর আগে সোহিনীর সঙ্গে এক প্রেমময় ছবি পোস্ট করেই মুছে দিয়েছিলেন শোভন। যদিও এর পর থেকে বিক্ষিপ্ত ছবি শেয়ার করেই চলেছেন দু’জনে, ইঙ্গিতেই বুঝিয়ে দিচ্ছেন অনেক কিছুই।
এর আগে রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে ছিলেন সোহিনী। অন্যদিকে কখনও ইমন চক্রবর্তী আবার কখনও বা স্বস্তিকা দত্তের সঙ্গে প্রেম ছিল শোভনের। ইমন ও সোহিনী দু’জনেই শোভনের থেকে বয়সে বেশ খানিকটা বড়। যদিও তা নিয়ে ছ্যুৎমার্গ নেই তাঁদের। আপাতত প্রেমে আছেন তাঁরা, কাটাচ্ছেন নিজেদের মতো সময়।