Mamata Banerjee: 'বাংলায় দু'ঘণ্টা লুকিয়ে ছিল, আমরা ধরে দিয়েছি', বাংলায় জঙ্গি যোগ ওড়ালেন মুখ্যমন্ত্রী - Bengali News | West Bengal CM Mamata Banerjee Says Bengaluru Cafe Blast Accused only hid in West Bengal for 2 hours - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee: ‘বাংলায় দু’ঘণ্টা লুকিয়ে ছিল, আমরা ধরে দিয়েছি’, বাংলায় জঙ্গি যোগ ওড়ালেন মুখ্যমন্ত্রী – Bengali News | West Bengal CM Mamata Banerjee Says Bengaluru Cafe Blast Accused only hid in West Bengal for 2 hours

Spread the love

বাংলায় জঙ্গি যোগ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।Image Credit source: Tv9 Bangla

কোচবিহার: বাংলা থেকে গ্রেফতার বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে দুই অভিযুক্ত। কলকাতার উপকণ্ঠ থেকেই এনআইএ গ্রেফতার করেছে দুই জঙ্গিকে। আর জঙ্গি গ্রেফতারির পরই সুর চড়িয়েছে বিরোধীরা। বিঁধেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে। এই নিয়ে এবার মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী।  তিনি বললেন, “লোকগুলো কর্নাটকের। এখানকার নয়। আমাদের বাংলায় দু’ঘণ্টা লুকিয়ে ছিল। দু’ঘণ্টার মধ্যে আমরা ধরে দিয়েছি।”

এ দিন কোচবিহারে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “লোকগুলি তো কর্নাটকের। এখানকার নয়। আমাদের বাংলায় দু’ঘণ্টা লুকিয়ে ছিল। দু’ঘণ্টার মধ্যে আমরা ধরে দিয়েছি। সেখানে বলছে বাংলা সেফ নয়। তোমার দিল্লি সেফ? উত্তর প্রদেশ সেফ? গুজরাট সেফ? বাংলার মানুষ শান্তিতে থাকে, সেটা সহ্য হয় না।”

প্রসঙ্গত, শুক্রবার সকালেই এনআইএ কলকাতার উপকণ্ঠ থেকে এনআইএ অভিযান চালিয়ে গ্রেফতার করে আব্দুল মাথিন ত্বহা ও মুসাভির হুসেন সাজিবকে। এরা দুইজনই গত ১ মার্চ বেঙ্গালুরুতে হওয়া রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত। বিস্ফোরণের পর থেকেই গায়েব ছিল দুইজন। গোপন সূত্রে খবর পেয়েই এদিন অভিযান চালায় এনআইএ। তদন্তে সহযোগিতা করে পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা, কর্নাটক ও কেরল পুলিশও। জানা গিয়েছে, ওই দুই অভিযুক্ত পরিচয় গোপন করে কলকাতার কাছেই লুকিয়ে ছিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *