NEET-র প্রশ্নফাঁসে চার্জশিট CBI-র, কী রয়েছে? | NEET 2026 Paper Leak Case: CBI Files Chargesheet Against 13 Accused, Trial to Begin
নিট প্রশ্নফাঁস নিয়ে উত্তাল গোটা দেশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। এই ঘটনায় তদন্তভার গিয়েছে সিবিআই (CBI)-এর হাতে। আর এবার ছাব্বিশের নিট (NEET) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চার্জশিট দিল CBI। ১৩ অভিযুক্তের নামে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি।
প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রমাণ লোপাট, ষড়যন্ত্রের ধারায় চার্জশিট দিল সিবিআই (CBI)। সংশ্লিষ্ট চার্জশিটে ৩৬০ জন সাক্ষীর নাম সহ ৪২২ নথির উল্লেখ। জানা যাচ্ছে, ডিজিটাল ফরেনসিক এক্সপার্ট রিপোর্ট, হ্যান্ড রাইটিং এক্সপোর্টার রিপোর্ট সহ চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি। বর্তমানে পেপার লিক করার অভিযোগে ১৩ জন অভিযুক্তই জেল হেফাজতে রয়েছে। এবার সেই ধৃতদের জেলে হেফাজতে রেখেই বিচার প্রক্রিয়া শুরু করতে চাইল সিবিআই।