Hardik Pandya: কোথায় গেলেন মুম্বইয়ের রানি? হার্দিকের ‘খারাপ সময়ে’ পাশে নেই নাতাশা! – Bengali News | Hardik Pandya after became MI captain, his wife Natasa Stankovic not going to watch any IPL 2024 matches
Hardik Pandya: কোথায় গেলেন মুম্বইয়ের রানি? হার্দিকের ‘খারাপ সময়ে’ পাশে নেই নাতাশা!
কলকাতা: হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হওয়ার পর অনেক কিছু বদলে গিয়েছে। দলের অন্দরে তো পরিবর্তন হয়েছে। পাশাপাশি তাঁর জীবনেও কি বড় বদল হয়েছে? চর্চা শুরু হয়েছে তা নিয়ে। একাধিক ক্রিকেটারদের পরিবারের সদস্যরা অনেক সময় তাঁদের সঙ্গে বিভিন্ন জায়গায় সফরে যান। ভারতীয় ক্রিকেটাররাও যখন বিদেশে কোনও সিরিজ খেলতে যান, সেই সময় তাঁদের স্ত্রী, সন্তানরাও যান। আর দেশের মাটিতে ভারতের খেলা থাকলে তো কথাই নেই। ভিআইপি গ্যালারির একটা অংশ জুড়ে দেখা যায় রোহিত-বিরাট-অশ্বিনদের স্ত্রীদের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও সেই ছবিটা পরিচিত। আইপিএল (IPL) চলাকালীনও বিভিন্ন স্টেডিয়ামে একজোট হন দেশ-বিদেশের ক্রিকেটারদের স্ত্রী-সন্তানরা। কিন্তু হার্দিকের সমর্থনে এ বারের আইপিএলে তাঁর স্ত্রী নাতাশা স্তানকোভিচের (Natasa Stankovic) টিকিটিও দেখা যাচ্ছে। হার্দিক ও নাতাশার মধ্যে অল ইজ ওয়েল কিনা খোঁজ পড়েছে তাঁদের অনুরাগীদের।
হার্দিক ও নাতাশার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ঢুঁ মারলে দেখা যাবে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র পর থেকে একসঙ্গে তাঁদের কোনও ছবি নেই। দেশের মাটিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন অতীতে বহুবার গ্যালারিতে হার্দিক পান্ডিয়ার সমর্থনে গলা ফাটাতে দেখা গিয়েছে। আর যখনই নাতাশা তাঁর স্বামী হার্দিককে সাপোর্ট করার জন্য কোনও স্টেডিয়ামে গিয়েছেন, সেখান থেকে ছবি-ভিডিয়ো তাঁর ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। কিন্তু এ বারের আইপিএলে নাতাশাকে মুম্বই ইন্ডিয়ান্সের কোনও ম্যাচে গ্যালারিতে দেখা যায়নি। শুধু তাই নয়, তিনি নিজের সোশ্যাল মিডিয়া সাইটেও ম্যাচ দেখতে যাওয়া নিয়ে কোনও ছবি শেয়ার করেননি।
মডেল ও বলিউড তারকা নাতাশা স্তানকোভিচ ইন্সটাগ্রামে বেশ সক্রিয়। দিনদুয়েক আগেই তিনি ইন্সটাগ্রামে একটি রিলস শেয়ার করেছিলেন। কিন্তু তাঁর সঙ্গে হার্দিকের কোনও যোগ নেই। হার্দিকের স্ত্রী নাতাশার ইন্সটাগ্রামে ফলোয়ার্স ৩.৭ মিলিয়ন। এ বারের আইপিএলে মুম্বইয়ের নতুন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে চরম বিদ্রুপের শিকার হতে হয়েছে। নেটিজ়েনদের অনেকে আবার নাতাশার একাধিক ইনস্টগ্রাম পোস্টে তাঁকে ট্রোল করে কমেন্টও করেছেন। স্বামী হার্দিককে আইপিএলে বিদ্রুপের শিকার হতে হচ্ছে বলেই কি নাতাশাকে স্টেডিয়ামে দেখা যাচ্ছে না? প্রশ্ন আছে, উত্তর নেই।