Cheating Partner: সঙ্গীর ঠকানো ধরতেই পারছেন না, তাঁর মুখোশ টেনে খুলুন এই ৫ উপায়ে - Bengali News | How to know that your partner is cheating on you here are the tricks - 24 Ghanta Bangla News
Home

Cheating Partner: সঙ্গীর ঠকানো ধরতেই পারছেন না, তাঁর মুখোশ টেনে খুলুন এই ৫ উপায়ে – Bengali News | How to know that your partner is cheating on you here are the tricks

কীভাবে হাতেনাতে ধরবেন সঙ্গীকে?

কিছুতেই বুঝতে পারছেন না–সঙ্গীর আপনার প্রতি এই বদলে যাওয়া মনোভাব কেন? কেন সে আপনাকে তোয়াক্কাই করছেন না। যে মানুষটা প্রতিক্ষণে আপনার সঙ্গে জড়িয়ে থাকতেন, তাঁর বাঁধন অমন আলগা কেন? হতেই পারে তাঁর আর আপনার প্রতি তেমন টানই নেই। কিংবা তাঁর জীবনে দেখা দিয়েছে অন্য কোনও বসন্ত।

এই অন্য বসন্ত বিষয়টা ঠিক কেমন? হয়তো তাঁর মনের কোণে উঁকি দিয়েছে অন্য কোনও ভালবাসা। অন্য কারও প্রতি হয়তো আকৃষ্ট হয়েছেন আপনার সঙ্গী। তিনি কি আপনাকে ঠকাচ্ছেন? কীভাবে বুঝবেন সঙ্গী ঠকাচ্ছেন…

১. সঙ্গী আপনার থেকে দূরত্ব বাড়াতে শুরু করবেন আগেই। একটা ছাড়াছাড়াভাব তৈরি হবে তাঁর। যে মানুষটাকে অল্পেই বিরক্ত হতেন আপনার কোনও আচরণে, সেই মানুষটার মধ্যে আসতে শুরু করবে ভাবলেশহীনতা। তিনি গ্রহ্য করবেন না অনেককিছু।

এই খবরটিও পড়ুন

২. তিনি লুকোচুরি শুরু করবেন আপনার সঙ্গে। অনেককিছু গোপন করতে শুরু করবেন আপনার থেকে। যে মানুষ সন্ধ্যা ৭টার মধ্যে বাড়ি ফিরতেন, তিনি হয়তো রাত ১০টাতেও বাড়িতে আসতে চাইবেন না।

৩. ফোন করা কিংবা নিয়মিত যোগাযোগ রাখা বন্ধ করবেন তিনি। কথা দিয়ে কথা রাখা বন্ধ করবেন তিনি।

৪. মিথ্যা বলার প্রবণতা বাড়বে। ঘনঘন নিজের সঙ্গে সময় কাটানোর কথা বলবেন। মাঝরাতেও ফোনে উঁকিঝুকি দিতে শুরু করবেন।

৫. যে ফোন আগে লক করা থাকত না কিংবা ফোনের পাসওয়ার্ড আপনার কাছে গোপন করতেন না, হঠাৎ দেখবেন পাসওয়ার্ড কিংবা ফোন লক প্যাটার্ন পাল্টে গিয়েছে অবলীলায়।

এই সবকটিই সঙ্গীর অন্যত্র সম্পর্কে যাওয়ার এবং সেই সম্পর্ককে আপনার থেকে লুকিয়ে রাখার প্রাথমিক লক্ষণ। আর এসবেও যদি আইওয়াশ করে তিনি চলে, তা হলে বুঝতে হবে তিনি সত্যিকারের খেলোয়াড়। আপনাকে কৌশল পাল্টাতে হবে। তিনি বুনো ওল হলে, আপনাকে বাঘা তেঁতুল হতেই হবে!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *