নয়া দিল্লি: লোকসভা ভোটের মুখে সুপার কনফিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় বার সরকার গঠনের জন্য আত্মবিশ্বাসী বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। এবারের ভোট আরও বেশি আসনে, আরও বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে চাইছে বিজেপি। টার্গেট ৪০০ পার করার। এবার ভোটের মুখে নিউজ়উইকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত সাক্ষাৎকারে উঠে এল মোদী জমানার বিগত এক দশকের সাফল্যের কথা। […]