Abhishek Banerjee: রাজ্যপালের সঙ্গে কথা বলছেন না মুখ্য নির্বাচন কমিশনার: অভিষেক - Bengali News | TMC delegation led by Abhishek Banerjee meets West Bengal Governor C V Ananda Bose - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee: রাজ্যপালের সঙ্গে কথা বলছেন না মুখ্য নির্বাচন কমিশনার: অভিষেক – Bengali News | TMC delegation led by Abhishek Banerjee meets West Bengal Governor C V Ananda Bose

Spread the love

কলকাতা: বুধবার ফের রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে রাজভবনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, ব্রাত্য বসু-সহ তৃণমূলের প্রথম সারির নেতাদের নিয়ে রাজভবনে যান অভিষেক। এর আগে সোমবারও সন্ধেয় তৃণমূলের প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে রাজ্যপাল বোসের দুয়ারে গিয়েছিলেন অভিষেক। তারপর আজ ফের একবার বোসের সঙ্গে সাক্ষাৎ অভিষেকের। রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে আজ আবারও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।

রাজভবন থেকে বেরিয়ে যা যা বললেন অভিষেক –

  1. ‘আমাদের দাবি ছিল সময় নষ্ট না করে রাজ্য সরকারকে যাতে অবিলম্বে অনুমতি দেওয়া হয় যাতে জলপাইগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য কাজ শুরু করা যায়। অনগোয়িং প্রোজেক্টের ক্ষেত্রে কোনও বাধ্যবাধকতা নেই। কিন্তু নতুন কোনও কাজ শুরু করতে গেলে, আদর্শ আচরণবিধি চলাকালীন নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে করতে হয়। আমরা সেই মতো আবেদন করেছিলাম। রাজ্যপাল আজ আমাকে বললেন, মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে তিনি কথা বলতে চেয়েছিলেন। কিন্তু তিনি কথা বলতে পারেননি। মুখ্য নির্বাচন কমিশনার কেন কথা বলেননি, তা আমি জানি না… হয়ত, বাংলার রাজ্যপাল ফোন করছেন বলে, বাংলার দাবি তুলবেন বলে। মুখ্য নির্বাচন কমিশনার রাজ্যপালের সঙ্গে কথা বলছেন না।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *