Abhishek Banerjee: 'আমরাই করব ঘাটাল মাস্টার প্ল্যান', দেবকে পাশে নিয়ে বললেন অভিষেক - Bengali News | Loksabha Election 2024 TMC leader Abhishek Banerjee at ghatal for dev adhikary's vote campaign - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee: ‘আমরাই করব ঘাটাল মাস্টার প্ল্যান’, দেবকে পাশে নিয়ে বললেন অভিষেক – Bengali News | Loksabha Election 2024 TMC leader Abhishek Banerjee at ghatal for dev adhikary’s vote campaign

Spread the love

দেবের সমর্থনে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। Image Credit source: Facebook

ঘাটাল: ঘাটালে দেবের হয়ে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘাটালে রোড শো করেন তিনি। আর সেখান থেকেই বুঝিয়ে দেন, এবার ভোটের ইস্যু ঘাটাল মাস্টার প্ল্যান। এদিন ঘাটালের প্রচার থেকে একযোগে বিজেপি, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ ও কেন্দ্রীয় এজেন্সি নিয়েও সুর চড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দেবকে পাশে নিয়ে যা বললেন অভিষেক

  1. ঘাটাল মাস্টার প্ল্যানের ৬০ শতাংশ টাকা কেন্দ্রের দেওয়ার কথা। কেন তা দেয়নি? আর এই মেদিনীপুরের বীর সন্তান বর্ণপরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি যে উত্তর কলকাতায় বিজেপির মিছিলের দিন ভাঙা হয়েছিল, কেন ব্যবস্থা নেওয়া হয়নি। ২০১৯-এর ১৪ মে ভাঙা হয়। এই জন্য আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি।
  2. ২০২১ সালে অনেক দল ভাঙানির খেলা খেলে বিভ্রান্তিকর প্রচার করে, মিথ্যা বলে বাংলা দখলের স্বপ্ন দেখেছিল কেউ কেউ। তবে মেদিনীপুরের মাটি তা আটকে দেয়। আজও বিজেপি বড় বড় হুমকি দিচ্ছে, চমকানি দিচ্ছে। এখানকার মানুষকে বলব বিজেপি নেতারা যখন এ এলাকার মানুষের কাছে ভোট চাইতে আসবে দু’টো কথা জিজ্ঞাসা করবেন।
  3. দীর্ঘক্ষণ রাস্তা আটকে মিটিং করা ঠিক নয়। আমি সংক্ষিপ্তভাবে আমার বক্তব্য রাখব। ২০২১ সালে এই রাস্তা দিয়েই আমি রোড শো করি। ফেব্রুয়ারি মাসে। ভোট ঘোষণার আগে। সেদিন যে স্বতঃস্ফূর্ততা দেখেছিলাম, তার অন্তত তিন গুণ আজকের মিছিলে লক্ষ্য করেছি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *