List of Dry Day: ভোটের মরশুমে ভাটা পড়তে পারে সুরা প্রেমে, থাকছে একগুচ্ছ ড্রাই ডে – Bengali News | List of Dry Day in April June, Delhi Government issues notification
নয়া দিল্লি: সামনেই লোকসভা ভোট। বাকি আর হাতে গোনা কয়েকটা দিন। কিন্তু এই ভোটের মরশুমে সুরাপ্রেমীর জন্য থাকছে কিছুটা খারাপ খবর। বেশ অনেকগুলি দিন বন্ধ থাকবে মদের দোকান। থাকছে একগুচ্ছ ড্রাই ডে। শুধু উৎসবের দিনগুলিতেই নয়, লোকসভা ভোটের নির্ঘণ্ট অনুযায়ীও বেশ কয়েকটা দিন মদ বিক্রি বন্ধ রাখার কথা ঘোষণা করেছে দিল্লির আবগারি দফতর। ভোটের সময় ছাড়াও পাঁচটি উৎসবের দিন কয়েছে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে, যে দিনগুলিতে দিল্লিতে সব মদের দোকান বন্ধ থাকবে।
দিল্লি সরকারের ঘোষিত ড্রাই ডে’র তালিকায় রয়েছে ১১ এপ্রিল (ঈদ-উল ফিতর), ১৭ এপ্রিল (রাম নবমী), ২১ এপ্রিল (মহাবীর জয়ন্তী), ২৩ মে (বুদ্ধ পূর্ণিমা) ও ১৭ জুন (ঈদ-উল-জোহা)। এই পাঁচটি দিন ছাড়াও ভোটের কারণে আরও বেশ কিছুদিন মদ বিক্রি বন্ধ থাকবে রাজধানী। দিল্লি সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ এপ্রিল সন্ধে ৬টা থেকে ২৬ এপ্রিল সন্ধে ৬টা পর্যন্ত মদের দোকান বন্ধ থাকবে দিল্লিতে। তারপর আবার ভোটগণনার দিন অর্থাৎ ৪ জুন দিল্লির সব মদের দোকান বন্ধ রাখা হবে। অর্থাৎ, এপ্রিল থেকে জুন মাস, এই ভোটের মরশুমে দিল্লিতে মোট সাতটি পূর্ণ দিবস ও দু’টি দিন আংশিক ড্রাই ডে থাকছে দিল্লিতে।
লোকসভা নির্বাচন তো রয়েছেই, তার সঙ্গে একাধিক উৎসবের দিন রয়েছে এই এপ্রিল থেকে জুন মাসের মধ্য়ে। ফলে দিল্লিতে সুরাপ্রেমীদের এই দিনগুলিতে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে।