Sougata Roy: দুর্ঘটনার কবলে সৌগত রায়ের গাড়ি, বড় বিপদ থেকে রক্ষা – Bengali News | Dumdum MP Sougata Roy’s car face accident at kharda ps area detain one
দুর্ঘটনার কবলে সৌগত রায়ের গাড়ি। Image Credit source: TV9 Bangla
উত্তর ২৪ পরগনা: প্রচার থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে দমদমের বিদায়ী সাংসদ সৌগত রায়ের গাড়ি। শনিবার সন্ধ্যায় তাঁর গাড়িতে একটি ম্যাটাডর এসে ধাক্কা মারে বলে অভিযোগ। পিছন থেকে গাড়িটিতে ধাক্কা মারা হয়। সে সময় ভিতরে বসেছিলেন সৌগত রায়। অল্পের জন্য বড় বিপদ থেকে তিনি রেহাই পান বলে খবর। ম্যাটাডরটিকে আটক করেছে খড়দহ থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে চালককে। শনিবার সোদপুরের এইচবি টাউনের সামনে ঘটনাটি ঘটেছে।
সবিস্তারে আসছে…