Central Force: 'কিতনে কোম্পানি বাহিনী?', বাংলা নিয়ে কমিশন বোধহয় ভেবেই চলেছে... - Bengali News | Loksabha Polls 2024 Election Commission trying to deploy central force in every booth - 24 Ghanta Bangla News
Home

Central Force: ‘কিতনে কোম্পানি বাহিনী?’, বাংলা নিয়ে কমিশন বোধহয় ভেবেই চলেছে… – Bengali News | Loksabha Polls 2024 Election Commission trying to deploy central force in every booth

Spread the love

কেন্দ্রীয় বাহিনী। Image Credit source: TV9 Bangla

কলকাতা: প্রথম দফার নির্বাচনে এ রাজ্যে আরও কেন্দ্রীয় বাহিনী দেবে কমিশন। ১৭৭ কোম্পানি বাহিনী আছে। প্রতি বুথে বাহিনী দিতে গেলে প্রয়োজন ৩৫০ কোম্পানি বাহিনী। কমিশন সূত্রে খবর, আরও ১০০ কোম্পানি বাহিনী পাঠাতে চায় তারা। তবে প্রথম দফাতেই অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী সবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।

লোকসভা ভোটে সব বুথেই বাহিনী দিতে চায় নির্বাচন কমিশন। তবে নির্বাচনের কাজে কমিশনের চাহিদামত বাহিনী দিতে গিয়ে হিমশিম খাচ্ছে কেন্দ্র। সূত্রের খবর, বাহিনীর অভাব মেটাতে প্রশিক্ষণরত সিআরপিএফ কর্মীদের কাজে লাগানোর ভাবনা রয়েছে।

সূত্র মারফত যে তথ্য উঠে আসছে, শুধু বাংলায় নয় জম্মু কাশ্মীর, ছত্তীসগঢ়, মধ্য প্রদেশের মতো একাধিক রাজ্য থেকে অতিরিক্ত বাহিনী চেয়ে কমিশনে চিঠি এসেছে। প্রথম থেকে কমিশন বেশ কিছু রাজ্যকে চিহ্নিত করেছে, যেখানে অতিরিক্ত বাহিনী দরকার।

একেবারে শুরুতেই জানা গিয়েছিল, এ রাজ্যে সাত দফা নির্বাচন মিলিয়ে প্রায় হাজারের কাছাকাছি বাহিনী পাঠানো হবে। কিন্তু প্রশ্ন উঠছে, যদি একাধিক রাজ্য অতিরিক্ত বাহিনী চায়, সিআরপিএফ তা কোথা থেকে পাবে?

সূত্রের খবর, সিআরপিএফে যাঁরা এখন প্রশিক্ষণরত, মাস ছয়েক হয়ত আর প্রশিক্ষণ বাকি, তাদের একটা গ্রুপ তৈরি করে কাজে লাগানো হতে পারে। তাঁদের ‘স্ট্যাটিক ডিউটি’ দেওয়ার ভাবনার কথাও শোনা যাচ্ছে। বিভিন্ন সিআরপিএফ হেড কোয়ার্টারে পাহারায় থাকা জওয়ানদের এ ক্ষেত্রে কাজে লাগানোর ভাবনা চিন্তা রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *