অজান্তেই এতদিন ধরে চলছিল গোপন কারবার! সব ফাঁস শ্রীময়ীর - Bengali News | Someone created fake profile using sreemoyee chattoraj name - 24 Ghanta Bangla News
Home

অজান্তেই এতদিন ধরে চলছিল গোপন কারবার! সব ফাঁস শ্রীময়ীর – Bengali News | Someone created fake profile using sreemoyee chattoraj name

Spread the love

মহাবিপাকে কাঞ্চন মল্লিকের আদুরে স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। এতদিন তাঁকে ধোঁয়াশার মধ্যে রেখেই চলছিল গোপন কারবার। অবশেষে সামনে এল সত্যি। সত্যি সামনে আসার পর অবশ্য চুপ করে রইলেন না তিনি। করলেন প্রতিবাদ। কী ঘটেছে? শ্রীময়ী জানান, তাঁর নামে তৈরি হয়েছে এক ফেক অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্ট থেকেই পাঠানো হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট। তিনি লেখেন, “এটা আমার ফেক অ্যাকাউন্ট, যা আমার অজান্তেই চলছে, দয়া করে এই অ্যাকাউন্টটি রিপোর্ট করুন, আর এই অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করবেন না।” ওই অ্যাকাউন্টটি যদিও হালফাইল তৈরি হয়নি। তা তৈরি হয়েছে বহু আগে ২০২০ সালে। সেই সময় যদিও এই নিয়ে সরব হতে দেখা যায়নি তাঁকে। হঠাৎ করেই সাবধানী শ্রীময়ী। কিন্তু কেন? সাম্প্রতিক কালে লাগাতার ট্রোলিংই কি এর নেপথ্যে?

কাঞ্চন মল্লিকের সঙ্গে সম্পর্কের পর থেকে কম কটাক্ষের মুখোমুখির সম্মুখীন হতে হয়নি তাঁকে। একের পর এক সমালোচনার মুখে পড়তে হয়েছে। কাঞ্চন ও তাঁর বয়সের ফারাক প্রায় ২৭ বছরের। সে নিয়েও চলেছে নিন্দে। কাঞ্চনের তৃতীয় স্ত্রী হয়ে যদিও কোনও আফসোস নেই তাঁর। এই মুহূর্তে কাঞ্চনের সঙ্গে চুটিয়ে সংসার করছেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *