Bratya Basu: ব্রাত্যকে মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ রাজ্যপালের – Bengali News | Bengal governor cv ananda bose asks state to remove education minister from cabinet for violating poll code
রাজ্যপাল সিভি আনন্দ বোস ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।Image Credit source: TV9 Bangla
কলকাতা: শিক্ষামন্ত্রীকে মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ জানালেন রাজ্য সিভি আনন্দ বোস। পিটিআই সূত্রে এমনই খবর সামনে এসেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেসের কনভেনশনে উপস্থিত ছিলেন। যা নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের সমান বলে দাবি ছিল বিরোধীদের। এই আবহে এবার রাজ্যপাল ক্যাবিনেট থেকে ব্রাত্যকে সরানোর জন্য সরকারকে বললেন।
একাধিক ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহ দীর্ঘদিন ধরেই দেখা গিয়েছে। পরবর্তীকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে রাজ্যপালের মতান্তরের ঘটনাও সামনে আসে। এরইমধ্যে আবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার কনভেনশন হয়। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি আবার ওয়েবকুপার সভাপতিও। বিরোধীদের দাবি ছিল, এটা আদর্শ আচরণবিধির পরিপন্থী।
সবিস্তারে আসছে…