মানালির প্রেমিক হয়ে পর্দায় এই 'বাজ়িগর'; বলছেন, 'কার কাছে কই মনের কথা...' - Bengali News | This is what actor rahul dev bose said about his new role in kar kache koi moner kotha - 24 Ghanta Bangla News
Home

মানালির প্রেমিক হয়ে পর্দায় এই ‘বাজ়িগর’; বলছেন, ‘কার কাছে কই মনের কথা…’ – Bengali News | This is what actor rahul dev bose said about his new role in kar kache koi moner kotha

Spread the love

‘বাজল তোমার আলোর বেনু’ সিরিয়ালে প্রথম নায়কের চরিত্রে অভিনয় করা শুরু করেছিলেন বাঙালি অভিনেতা রাহুল দেব বসু। শাহরুখ খানের মতোই প্রথম কাজে নায়ক হয়ে তিনি ‘দুষ্টু’ লোকের চরিত্রে অভিনয় করেছিলেন, যে নায়িকাকে কথায়-কথায় বেগ দেয়। হিরো ধাঁচের ভিলেনকে সচরাচর দেখা যায় না বাংলা সিরিয়ালে। কিন্তু রাহুল ব্যাতিক্রমী। তারপর বেশকিছু সিরিয়ালে তিনি লাগাতারভাবে ভিলেন গোছের চরিত্রেই অভিনয় করেছেন দাপিয়ে। কিন্তু এবার একটু ছক বদলালেন এই নায়ক। নতুন কাজের সুখবর শেয়ার করলেন TV9 বাংলার সঙ্গে।

নতুন সিরিয়ালে অভিনয় করা শুরু করেছেন রাহুল। সেই সিরিয়ালের নাম ‘কার কাছে কই মনের কথা’। এই প্রথম কোনও পজ়িটিভ চরিত্রে অভিনয় করছেন রাহুল। এ ব্যাপারে TV9 বাংলাকে রাহুল বলেছেন, “আমি এই ধারাবাহিকে পুরোপুরি ভাল একজন মানুষ। অভিনেত্রী মানালি দে-র বিপরীতে আমাকে কাস্ট করা হয়েছে এই সিরিয়ালে। শিমুলের (মানালি অভিনীত চরিত্র) বয়ফ্রেন্ড হয়তো, আগে থেকেই চিনত শিমুলকে। আমার চরিত্রের নাম অর্ণব সেনগুপ্ত।”

এই খবরটিও পড়ুন

এই প্রথম লীনা গঙ্গোপাধ্য়ায়ের লেখনীতে অভিনয় করছেন রাহুল দেব বসু। বলেছেন, “এই সিরিয়ালটির প্রযোজক লীনা গঙ্গোপাধ্য়ায়ের ছেলে অর্ক। আর লীনাদিই চিত্রনাট্য লেখেন। তিনি খুবই যত্ন নিয়ে চরিত্র নির্মাণ করেন। আমি এখানে এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা। নারীদের স্বাধীনতা নিয়ে কাজ করে অর্ণব।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *