মেসির পরে চোট আর্জেন্তিনার তারকা মিডফিল্ডারের, ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে?
FIFA বিশ্বকাপ শুরু হতে বাকি আর ১২ দিন। শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে দলগুলি। এমন আবহে চিন্তা বাড়ল আর্জেন্তিনার হেড কোচ লায়োনেল স্কালোনির। ইন্টার মায়ামির হয়ে খেলার সময়ে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। তবে মেডিক্যাল টেস্টের পরে জানা গিয়েছে, বিশ্বকাপে খেলতে বাধা নেই মেসির। তবে মেসি ছাড়াও চোটের কবলে রয়েছেন আরও ছয় ফুটবলার। এ বার সেই তালিকায় নাম জুড়ল তারকা মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে প্রায় তিন সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন তিনি, এমনটাই জানা গিয়েছে একাধিক রিপোর্টে। আদৌ খেলতে পারবেন বিশ্বকাপে?