UPDATE Storm in Jalpaiguri: ঝড়ে তছনছ জলপাইগুড়িতে রাতেই মমতা - Bengali News | Storm in moynaguri mamata banerjee will travel to Jalpaiguri Updates - 24 Ghanta Bangla News
Home

UPDATE Storm in Jalpaiguri: ঝড়ে তছনছ জলপাইগুড়িতে রাতেই মমতা – Bengali News | Storm in moynaguri mamata banerjee will travel to Jalpaiguri Updates

Spread the love

জলপাইগুড়ি: প্রাকৃতিক দুর্যোগের জেরে জলপাইগুড়িতে নিহত ৪। রবিবার রাতেই জলপাইগুড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সোমবার সকালে। আজ রাতে কিংবা সোমবার সকালে রওনা দিতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড জলপাইগুড়ি সদর ও ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু এলাকা। সুকান্তনগর এলাকায় গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে এক পথচারীর। ঝড়ের দাপটে পাহাড়পুরে টোটো উল্টে মৃত্য়ু হয়েছে এক মহিলার। ময়নাগুড়ি ও জলপাইগুড়ি মেডিক্যাল মিলিয়ে দুই হাসপাতালে আড়াইশোর বেশি মানুষ।

একেবারে প্রথমে সর্বশেষ আপডেট

  1. ইতিমধ্যেই রাজভবনে এমার্জেন্সি কন্ট্রোল রুম খোলা হয়েছে । এডিসি মেজর নিখিল কুমারকে নোডাল অফিসার করা হয়েছে কন্ট্রোল রুমের। রাজভবন জানাচ্ছে , ইতিমধ্যেই বেশ কিছু ফোন এসেছে উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে।
  2. রাজ্যপাল সিভি আনন্দ বোসও জলপাইগুড়ি র উদ্দেশে রওনা হবেন। আজ রাতেই ট্রেনে বা কাল সকালের উড়ানে রওনা দেবেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *