১০০ কোটির কাছাকাছি The ‘Odyssey’
১৭ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ক্রিস্টোফার নোলানের ছবি ‘দ্য ওডিসি’। ইতিমধ্যেই বক্স অফিসে একশো কোটির কাছাকাছি পৌঁছেছে ছবিটি। ম্যাট ডেমন অভিনীত এই ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে উছ্বাস ছিল নজরকাড়া। ছবিতে গ্রিক রাজা ওডিসিয়াসের চরিত্রে দেখা গিয়েছে ডেমনকে। এ ছাড়াও ছবিতে রয়েছেন টম হল্যান্ড, জেন্ডায়া, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, লুপিতা নিয়ং’ও-সহ একঝাঁক তারকা।