RR vs DC Playing XI, IPL 2024: শততম IPL ম্যাচে ১০০ শতাংশ উজাড় করতে চান ঋষভ পন্থ, কেমন হল দুই দলের একাদশ? – Bengali News | IPL 2024 Confirmed Playing XI RR vs DC today IPL match Rajasthan Royals vs Delhi Capitals Match 9 In Bengali
RR vs DC Playing XI, IPL 2024: শততম IPL ম্যাচে ১০০ শতাংশ উজাড় করতে চান ঋষভ পন্থ, কেমন হল দুই দলের একাদশ?Image Credit source: IPL X
কলকাতা: মাইলস্টোন সকলের কাছেই বিশেষ হয়। দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলের ১০০তম ম্যাচ খেলতে নামছেন ঋষভ পন্থ। নতুন জীবন পেয়ে ২২ গজে ফের নতুন রূপে ফিরেছেন ঋষভ পন্থ। কামব্যাক ম্যাচ পন্থের রঙিন হয়নি। কারণ দিল্লি ক্যাপিটালস লড়াই করেও পঞ্জাব কিংসের বিরুদ্ধে জিততে পারেনি। এ বার পিঙ্ক আর্মিকে তাদের দুর্গে হারিয়ে ২ পয়েন্টে নজর দিল্লির। দিল্লি ক্যাপিটালসের হয়ে ১০০তম ম্যাচ খেলতে নেমে কী বললেন পন্থ?
এর আগে আইপিএলের মঞ্চে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস মোট ২৭ বার মুখোমুখি হয়েছে। তাতে ১৪ বার জিতেছে রাজস্থান এবং ১৩ বার জিতেছে দিল্লি।
রাজস্থান রয়্যালসের একাদশ – জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, সন্দীপ শর্মা ও যুজবেন্দ্র চাহাল।
ইমপ্যাক্ট পরিবর্ত – রোভম্যান পাওয়েল, নান্দ্রে বার্গার, তনুষ কোটিয়ান, শুভম দুবে ও কুলদীপ সেন।
দিল্লি ক্যাপিটালসের একাদশ – ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), রিকি ভুই, ত্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, সুমিত কুমার, অনরিখ নর্টজে, মুকেশ কুমার, কুলদীপ যাদব ও খলিল আহমেদ।
ইমপ্যাক্ট পরিবর্ত – অভিষেক পোড়েল, জ্যাক ফ্রেসার, প্রবীন দুবে, কুমার কুশাগ্র ও রশিখ দার।