মর্মান্তিক! স্কুল থেকে ফেরার পথে পুকুলে উল্টে গেল পুলকার, মৃত তিন পড়ুয়া – Bengali News | Pool car accident in uluberia, 3 students died on spot
উলুবেড়িয়া: সোমবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনা। স্কুল থেকে ফেরার পথে মৃত্যু তিন পড়ুয়ার। রাস্তার পাশে থাকা একটি পুকুরে উল্টে পড়ে গেল পুলকার। ওই গাড়িতে পাঁচ পড়ুয়া ছিল। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাওড়ার উলুবেড়িয়ার বহিরা গ্রাম এলাকার ঘটনা।
সোমবার বেলা তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি বাংলা মাধ্যম স্কুলের ছুটির পর চারচাকা ছোট একটি গাড়িতে বাড়ি ফিরছিল ওই পাঁচজন। প্রতিদিনের মতোই ওই গাড়িতে ফিরছিল তারা। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে বহিরা গ্রামের একটি পুকুরে গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
সবিস্তারে আসছে…