Encounter: বিজাপুরের জঙ্গলে উদ্ধার ৬ মাওবাদীর ঝাঁঝরা দেহ, ভোটের মুখেই বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর - Bengali News | 6 Maoist's Deadbody Recovered From Chhattisgarh's Bijapur Forest after Encounter Broke out with Security Force - 24 Ghanta Bangla News
Home

Encounter: বিজাপুরের জঙ্গলে উদ্ধার ৬ মাওবাদীর ঝাঁঝরা দেহ, ভোটের মুখেই বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর – Bengali News | 6 Maoist’s Deadbody Recovered From Chhattisgarh’s Bijapur Forest after Encounter Broke out with Security Force

রায়পুর: লোকসভা নির্বাচনের আগেই বড় অভিযান। নিরাপত্তা বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ মাওবাদী বাহিনীর। বুধবার ছত্তীসগঢ়ে মাওবাদী বাহিনীর বিরুদ্ধে এনকাউন্টার অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সংঘর্ষে এখনও অবধি ৬ জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, এ দিন সকালে ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়। চিকুরবাট্টি-পুসবাকা এলাকার কাছে জঙ্গলের গভীরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া অবধি, ৬ জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে।

ডিআরজি, সিআরপিএফের ২২৯ বাহিনী ও কোবরা টিম মিলিতভাবে এই অভিযান চালিয়েছিল বলে জানা গিয়েছে। লোকসভা নির্বাচনের আগেই মাওবাদী-নকশাল উপদ্রুত এলাকায় এই অভিযান বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *