CSK, IPL 2024: বলে গিয়েছিল প্রথম বলেই ছয় মারব... IPL অভিষেকে সমীরের জোড়া ছক্কায় মুগ্ধ ধোনি - Bengali News | Sameer Rizvi says I will hit six on 1st ball to his family, MS Dhoni's Reaction Goes Viral as Sameer Rizvi Plays amazing On IPL Debut - 24 Ghanta Bangla News
Home

CSK, IPL 2024: বলে গিয়েছিল প্রথম বলেই ছয় মারব… IPL অভিষেকে সমীরের জোড়া ছক্কায় মুগ্ধ ধোনি – Bengali News | Sameer Rizvi says I will hit six on 1st ball to his family, MS Dhoni’s Reaction Goes Viral as Sameer Rizvi Plays amazing On IPL Debut

Spread the love

CSK, IPL 2024: বলে গিয়েছিল প্রথম বলেই ছয় মারব… IPL অভিষেকে সমীরের জোড়া ছক্কায় মুগ্ধ ধোনি

কলকাতা: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) যেখানে জহুরি, সেখানে হিরে চিনতে কোনও ভুল না হওয়ারই কথা। ৮.৪০ কোটিতে সিএসকে শিবির আইপিএল নিলামে বছর কুড়ির সমীর রিজভিকে (Sameer Rizvi) কিনেছিল। ধোনির ভরসার মান রাখতে পেরেছেন সমীর। সিএসকে জার্সিতে তাঁর আইপিএল (IPL) অভিষেক হয়েছে। আর অভিষেকেই নজর কেড়েছেন উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে পরিচিতি পাওয়া সমীর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক ম্যাচে প্রথম বলেই ছয় মেরেছেন সমীর। চেন্নাই বনাম গুজরাট ম্যাচের পর জানা গিয়েছে, এমনি এমনি নয়, আইপিএল অভিষেকে প্রথম বলে ছয় মারার পরিকল্পনা সমীর আগেই করে রেখেছিলেন। ১৯তম ওভারে রশিদ খান আসেন বোলিং আক্রমণে। আর সমীর সেই ওভারে জোড়া ছক্কা হাঁকান।

ইন্সটাগ্রামে সমীর রিজভির দাদা সবল রিজভি একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে সমীর আইপিএল অভিষেকে প্রথম বলেই ছয় মেরেছেন। ওই ভিডিয়োতে সমীরের পরিবারের লোকজনদের বলতে শোনা যায়, ‘সমীর বলে গিয়েছিল, প্রথম বলে ছয় মারব।’ পরিবারকে দেওয়া কথা রেখেছেন সমীর।

সিএসকের তরুণ সমীর রিজভি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ছয় নম্বরে নামেন। ১৯তম ওভারে প্রথম বলে ছয় মারেন সমীর। এবং রশিদ খানের সেই ওভারের শেষ বলেও ছয় মারেন সমীর। যা দেখে ড্রেসিংরুমে খুশিতে হাততালি দিতে দেখা যায় মহেন্দ্র সিং ধোনিকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, এ বারের আইপিএলে সিএসকের প্রথম ম্যাচে (আরসিবির বিরুদ্ধে) একাদশে ছিলেন সমীর রিজভি। কিন্তু ব্যাটিং করার সুযোগ পাননি। শুভমন গিলের গুজরাট টাইটান্সের বিরুদ্ধে চিপকে সমীর ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন। ৬ বলে ১৪ রান করে মাঠ ছাড়েন সমীর। এ বার সিএসকের পরবর্তী ম্যাচে তাঁর দিকে নজর থাকবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *