কাকে মারতে চাইছেন রাহার বাবা রণবীর? চলছে জোর কদমে প্রস্তুতি…

সবধরনের চরিত্রে এক অভিনেতা সাবলীল অভিনয় করবেন, সেটাই সেই অভিনেতার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ অনেক আগেই গ্রহণ করে নিয়েছিলেন রণবীর কাপুর। একদিকে সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’তে তাঁর চরিত্রে অভিনয় করে দর্শককে তাক লাগিয়ে দিয়েছিলেন রণবীর। অন্যদিকে ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবিজয়ের চরিত্রে অভিনয় করেন এক আবেগপ্রবণ পুত্রের চরিত্রে। এবার রণবীরকে গোটা দেশ দেখবে রামের চরিত্রে।
পরিচালক নীতেশ তিওয়ারি তৈরি করতে চলেছেন ‘রামায়ণ’। সেই ‘রামায়ণ’-এর রামের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। আর্য বংশের রাজপুত্র রাম। সেই সুন্দর চেহারার সঙ্গে মিল আছে রণবীরের। মনে করেছেন ছবির নির্মাতা এবং দর্শকের একটা বড় অংশ। রামের চরিত্রে অভিনয় করা চাট্টিখানি কথা নয়। এর আগে রাম হিসেবে দর্শক গ্রহণ করে নিয়েছিলেন অরুণ গোভিলকে। দূরদর্শনে সম্প্রচারিত ‘রামায়ণ’-এ রাম ছিলেন অরুণ। তারপর ‘আদিপুরুষ’ ছবিতে প্রভাসকে দর্শকের একটা বড় অংশ রাম হিসেবে মানতে পারেননি। যে কারণে ‘আদিপুরুষ’ বক্স অফিসে ভাল ফল করতে পারেনি। সেই দিক থেকে দেখতে গেলে রণবীরের কাছে এসেছে মস্ত বড় চ্যালেঞ্জ।
রামের চরিত্রে অভিনয় করার জন্য অনেকদিন থেকেই প্রস্তুতি নিচ্ছেন রণবীর। তিনি সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়া শুরু করেছেন। মদ্যপান ছেড়েছেন, ধূমপানও করেন না। এখন আরও একটি বিষয়ে সিদ্ধহস্ত হচ্ছেন রণবীর। তিনি তীর-ধনুক চালানো শিখছেন। কন্যা রাহা দারুণ খুশি। সে জানে, বাবা দুষ্টু রাবণকে বদ করবে।