Narendra Modi: সন্দেশখালির রেখাকে ফোন প্রধানমন্ত্রী মোদীর, ‘শক্তি স্বরূপা’ সম্বোধন নমোর – Bengali News | PM Narendra Modi reportedly had a telephonic conversation with Basirhat BJP Candidate Rekha Patra
সন্দেশখালি: বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ফোনে রেখাকে ‘শক্তি স্বরূপা’ বলে সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য রেখার ভোট প্রচার কেমন চলছে, সেই সব বিষয়ে খোঁজখবর নেন মোদী। জানা যাচ্ছে, এলাকায় যে বিজেপির জন্য আমজনতার সমর্থন বেড়েছে, প্রধানমন্ত্রীর কাছে সে কথাও তুলে ধরেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী। উল্লেখ্য, যে সন্দেশাখালি ঘিরে উত্তপ্ত হয়েছে বাংলা তথা গোটা দেশের রাজনীতি, সেই সন্দেশখালির অন্যতম প্রতিবাদী মুখ হলেন রেখা পাত্র। প্রধানমন্ত্রীর সঙ্গে রেখার কথোপকথনের সময় প্রধানমন্ত্রী মোদী রেখার সাহসিকতার জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন। রেখা জানালেন, প্রায় মিনিট পনেরো প্রধানমন্ত্রী কথা বলেছেন তাঁর সঙ্গে।
বিস্তারিত আসছে…