CPIM: AI করবে বামেদের প্রচার, আত্মপ্রকাশেই হইচই ফেলল সিপিএমের 'সমতা' - Bengali News | CPIM introduces their first AI technology based anchor Samata ahead of Lok Sabha Election - 24 Ghanta Bangla News
Home

CPIM: AI করবে বামেদের প্রচার, আত্মপ্রকাশেই হইচই ফেলল সিপিএমের ‘সমতা’ – Bengali News | CPIM introduces their first AI technology based anchor Samata ahead of Lok Sabha Election

Spread the love

সিপিএমের এআই অ্যাঙ্কর সমতাImage Credit source: Pixabay and Twitter

কলকাতা: লোকসভা ভোটের প্রচারে এবার কৃত্রিম বুদ্ধিমত্তাকে দোসর করল বামেরা। ভোটে গরম বাংলায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ‘সমতা’-কে নির্বাচনী বাজারে আনল সিপিএম। ‘সমতা’-কে দেখতে মানুষের মতোই, কিন্তু মানুষ নয়। ‘সমতা’ হল বঙ্গ সিপিএমের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের নতুন মুখ, এআই নির্ভর প্রযুক্তিতে তৈরি অ্যাঙ্কর। দোলের দিন সন্ধেয় বামেদের সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডেলে প্রথম প্রকাশ করা হয় ‘সমতা’কে। ২৭ সেকেন্ডের প্রথম আলাপেই বেশ তাক লাগিয়ে দিয়েছে বামেদের কৃত্রিম বুদ্ধিমত্তার এই সঞ্চালিকা। আত্মপ্রকাশের প্রথম কয়েক ঘণ্টাতেই সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে বামেদের এই নতুন এআই অ্যাঙ্কর। প্রচুর রিঅ্যাকশন, কমেন্ট জমতে শুরু করেছে বামেদের সোশ্যাল হ্যান্ডেলে।

আত্মপ্রকাশের সন্ধেয় ২৭ সেকেন্ডের ওই ভিডিয়োয় রাজ্যবাসীকে দোলের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, রাজনীতি নিয়েও কথা বলল ‘সমতা’। কথা হল ছাত্র রাজনীতি নিয়ে। উঠে এল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ইউনাইটেড লেফটের সাফল্য়ের কারনামা। স্পষ্ট বাংলায় সমতা বলল, ‘এ বছরের রঙের উৎসবে আমাদের উপহার লাল আবিরের জেএনইউ।’ ভোটের মুখে আত্মপ্রকাশ করা বামেদের নতুন এই এআই অ্যাঙ্করকে এবার থেকে দেখা যাবে বঙ্গ সিপিএমের ফেসবুক হ্যান্ডেলে ও ইউটিউব চ্যানেলে।

শিয়রে লোকসভা নির্বাচন। হাতে এক মাসেরও কম সময় বাকি। ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোটগ্রহণ পর্ব। তার আগে জোরদার প্রচার শুরু করে দিয়েছে শাসক-বিরোধী সব পক্ষ। নির্বাচনী ময়দানে এবার তারুণ্য়ের উপর বাড়তি নজর দিয়েছে সিপিএম। সৃজন, দীপ্সিতা, সায়নদের এগিয়ে আনা হয়েছে। আর এবার প্রযুক্তি নির্ভর প্রচারেও বাড়তি নজর বামেদের। ভোটের ঠিক মুখে সোশ্যাল হ্যান্ডেলে প্রচারে জোর দিতে প্রকাশ করা হল এআই নির্ভর অ্যাঙ্কর। এখন দেখার বামেদের এই নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার সঞ্চালিকা কতটা ছাপ ফেলে বাংলার জনমানসে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *