Mamata on NRC: '৫০ বছরের বেশি বাংলায় কাটানোর পর NRC নোটিস!' হতবাক মুখ্যমন্ত্রী - Bengali News | Uttam kumar from west bengal gets NRC notice from assam, mamata post at X - 24 Ghanta Bangla News
Home

Mamata on NRC: ‘৫০ বছরের বেশি বাংলায় কাটানোর পর NRC নোটিস!’ হতবাক মুখ্যমন্ত্রী – Bengali News | Uttam kumar from west bengal gets NRC notice from assam, mamata post at X

Spread the love

কলকাতা: বাংলার বাসিন্দার কাছে এসেছে এনআরসি নোটিস। কোচবিহারের বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজবাসীর কাছে অসম সরকারের কাছ থেকে এনআরসি নোটিস এসেছে। সম্প্রতি বিষয়টি সামনে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এবার সেই ঘটনার কথা উল্লেখ করে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় তিনি হতবাক ও বিচলিত।

কোচবিহারের দিনহাটার বাসিন্দা ওই ব্যক্তির দাবি, ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি বাংলায় বসবাস করেন, তারপরও তাঁকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁর বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও কেন তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তা বুঝতে পারছেন না উত্তম কুমার। মঙ্গলবার সেই প্রসঙ্গেই এক্স মাধ্যমে পোস্ট করলেন মমতা। বিজেপিকে আক্রমণ করতেও ছাড়েননি তিনি।

মুখ্যমন্ত্রী লিখেছেন, “এটি আমাদের গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয়। এটিই প্রমাণ করে যে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে তাদের কোনও ক্ষমতা বা অধিকার নেই। প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো, ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার একটি পূর্বপরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে।”

এই পরিস্থিতি উদ্বেগজনক বলে দাবি করে সব বিরোধী দলকে একজোট হওয়ার ডাক দিয়েছেন মমতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *