MS Dhoni: জুনিয়রকে নিয়ে সিনেমা হলে ধোনি; নায়ক নয়, মাহিকে নিয়েই মাতামাতি - Bengali News | MS Dhoni and CSK team players watched movie in Sathyam Cinemas, watch video - 24 Ghanta Bangla News
Home

MS Dhoni: জুনিয়রকে নিয়ে সিনেমা হলে ধোনি; নায়ক নয়, মাহিকে নিয়েই মাতামাতি – Bengali News | MS Dhoni and CSK team players watched movie in Sathyam Cinemas, watch video

Spread the love

MS Dhoni: জুনিয়রকে নিয়ে সিনেমা হলে ধোনি; নায়ক নয়, মাহিকে নিয়েই মাতামাতিImage Credit source: CSK X

কলকাতা: উইকএন্ড এলেই অনেকে কাছেপিঠে কোথাও ঘুরতে চান। কেউ কেউ সিনেমা হলে ভিড় জমান। পরিবার, বন্ধুদের সঙ্গে চলে সদ্য মুক্তি পাওয়া সিনেমা দেখা। এ বার মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবং চেন্নাই সুপার কিংসে তাঁর এক সতীর্থ পৌঁছে গেলেন এক সিনেমা হলে। আরসিবিকে ১৭তম আইপিএলের উদ্বোধনী ম্যাচে হারিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। নতুন ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ের হাত ধরে মরসুমের শুরুটা ভালোই হয়েছে সিএসকের। স্বাভাবিকভাবেই সিএসকের ক্রিকেটাররা ফুরফুরে মেজাজে রয়েছেন।

ধোনি যেখানেই যান, ধামাকা করেন। তাঁকে কাছ থেকে এক ঝলক দেখার জন্য তাঁর অনুরাগীরা মুখিয়ে থাকেন। চলতি আইপিএলে সিএসকের ক্রিকেটাররা দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে উইকএন্ডে ছুটি ছুটি মুডে রয়েছেন। শনিবার রাতে চেন্নাইয়ের সত্যম সিনেমা হল থেকে বেরোতে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহারকে। যেখানে দেখা যায় সিনেমা হল থেকে ধোনি বেরোতেই তাঁর অপেক্ষায় থাকা ভক্তরা ‘ধোনি… ধোনি…’ স্লোগান দেওয়া শরু করেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে ধোনি হল থেকে বেরোতেই নিরাপত্তারক্ষীরা তাঁকে নিরাপদে গাড়ি অবধি পৌঁছে দেন।

আইপিএলের উদ্বোধনী ম্যাচে মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং উপভোগ করতে পারেনি হাউসফুল চিপক। তাই পরবর্তী ম্যাচে ধোনি-ধামাকা দেখার অপেক্ষায় রয়েছে সিএসকের ও মাহির অনুরাগীরা। চেন্নাই সুপার কিংসের পরবর্তী ম্যাচ রয়েছে ২৬ মার্চ। ওই ম্যাচে সিএসকের প্রতিপক্ষ শুভমন গিলের গুজরাট টাইটান্স। আজ, রবিবার রাতে গুজরাট টাইটান্স ১৭তম আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *