Kangana Ranaut: বিজেপির প্রার্থী তালিকায় চমক! ভোট ময়দানে কঙ্গনা রানাওয়াত, কোন কেন্দ্রের প্রার্থী হলেন তিনি? – Bengali News | Actress kangana ranaut is bjp candidate from mandi and industrialist naveen jindal also the list 2
নয়া দিল্লি: দোলের প্রাক্কালে লোকসভা ভোটের পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। আর এই তালিকায় রয়েছে একাধিক চমক। প্রার্থী তালিকায় নাম উঠে এসেছে বিশিষ্ট অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। পদ্ম পতাকা হাতে নিয়েই প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন শিল্পপতি নবীন জিন্দাল।
এদিন মোট ১১১ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। যার মধ্যে বাংলার ১৯ জন প্রার্থী রয়েছেন। বাংলায় যেমন প্রার্থী তালিকায় চমক রয়েছে, তেমনই অন্যান্য রাজ্যের প্রার্থী তালিকাতেও রয়েছে বিশেষ চমক। যার মধ্যে উল্লেখযোগ্য হল, কঙ্গনা রানাওয়াত। হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্রের প্রার্থী হয়েছেন কঙ্গনা।
অন্যদিকে, প্রাক্তন কংগ্রেস সাংসদ নবীন জিন্দাল এদিনই সন্ধ্যায় হাত ছেড়ে আনুষ্ঠানিকভাবে পদ্ম পতাকা হাতে তুলে নেন। তার কয়েক ঘণ্টা পরই বিজেপির প্রার্থী তালিকায় নাম উঠে এসেছে এই বিশিষ্ট শিল্পপতির। হরিয়ানার কুরুক্ষেত্র কেন্দ্রে প্রার্থী করা হয়েছে জিন্দালকে।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।