Money Recovery: বনগাঁয় টাকা উদ্ধার ইডির! তৃণমূল নেতার শ্বশুরবাড়ি থেকে মিলল ‘যকের ধন’ – Bengali News | ED Recovers Huge Amount of money from residence of in laws of TMC Leader Shankar Adhya
বনগাঁ: বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূলের দাপুটে নেতা শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়িতে এদিন সকাল থেকে অভিযান চালিয়েছে ইডি। পাওয়া গিয়েঠছে গাদা গাদা ৫০০ টাকার নোটের বান্ডিল। সব মিলিয়ে নগদে প্রায় সাড়ে আট লাখ টাকা উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে ইডি। জানা যাচ্ছে, বাড়ির একটি আলমারিতে রাখা ছিল এই বিপুল পরিমাণ নগদ টাকা, যার মধ্যে বেশিরভাগই ৫০০ টাকার নোটের বান্ডিল।
উল্লেখ্য, এদিন সাত সকালে বনগাঁয় বিনয় ঘোষের বাড়িতে হানা দেন ইডির তদন্তকারী অফিসাররা। এই ব্যক্তিই হলেন দাপুটে তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর শ্বশুরমশাই। দীর্ঘ তল্লাশি অভিযানের পর তৃণমূল নেতার শ্বশুরবাড়ি থেকে টাকা উদ্ধার করলেন ইডির অফিসাররা। শুক্রবার সকাল থেকে বনগাঁর মোট পাঁটটি জায়গায় অভিযান চালিয়েছিলেন ইডির তদন্তকারী অফিসাররা। সেই অভিযানে এবার শুধুমাত্র নেতার শ্বশুরবাড়ি থেকেই বেরল নগদ সাড়ে আট লাখ টাকা।
এই খবরটিও পড়ুন
বিস্তারিত আসছে…