Virat Kohli: তামিল গানে পঞ্জাবি তড়কায় নাচ, RCB হারলেও মন জিতলেন বিরাট কোহলি - Bengali News | Virat Kohli Spotted Grooving To Appadi Podu Song during CSK vs RCB IPL 2024 match watch video - 24 Ghanta Bangla News
Home

Virat Kohli: তামিল গানে পঞ্জাবি তড়কায় নাচ, RCB হারলেও মন জিতলেন বিরাট কোহলি – Bengali News | Virat Kohli Spotted Grooving To Appadi Podu Song during CSK vs RCB IPL 2024 match watch video

Virat Kohli: তামিল গানে পঞ্জাবি তড়কায় নাচ, RCB হারলেও মন জিতলেন বিরাট কোহলিImage Credit source: RCB X

কলকাতা: হার দিয়ে এ বারের আইপিএল সফর শুরু হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। চিপকে ১৭তম আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস হারিয়েছে আরসিবিকে। চেন্নাইয়ের মাঠে সিএসকে টিমকে মাত্র একবারই হারিয়েছিল আরসিবি। সেটা ২০০৮ সালে। তারপর থেকে বাকি ১৫টা মরসুম ছবিটা বদলায়নি। এ বারও বদলাল না। অবশ্য একটা ছবি একই রয়েছে। মাঠে বিরাট কোহলির (Virat Kohli) ফুরফুরে থাকা। সিএসকের (CSK) বিরুদ্ধেও তাঁকে বেশ তরতাজা দেখিয়েছে। শুধু তাই নয়। চিপকের গ্যালারিতে চলা এক তামিল গানের তালে আরসিবির (RCB) প্রাক্তন অধিনায়ককে নাচ করতেও দেখা গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছে। অবশ্য বিরাট যে এই প্রথম বার মাঠের মধ্যে ম্যাচ চলাকালীন নাচ করলেন, তা কিন্তু নয়। অতীতেও একাধিক বার কোহলিকে ম্যাচ চলাকালীন নাচ করতে দেখা গিয়েছে। শুক্রবার রাতে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে তামিল গান Appadi Podu এর তালে নাচ করেন কোহলি। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে সেই সময় তিনি বাউন্ডারি লাইনের সামনে ফিল্ডিং করছিলেন। তাঁকে হঠাৎ করে নাচ করতে দেখে বাউন্ডারি লাইনের বাইরে থাকা আরসিবির অন্য ক্রিকেটাররা হাসতে থাকেন। তামিলের জনপ্রিয় অভিনেতা বিজয় এবং তৃষার সিনেমা ঘিলির গান Appadi Podu। সেই তামিল গানে পঞ্জাবি স্টাইলে নাচ করেন কোহলি।

দীর্ঘদিন পর আবার টি-২০ ক্রিকেটে ফিরলেন বিরাট। শেষ জানুয়ারি মাসে আফগানিস্তানের বিরুদ্ধে ২টি টি-২০ ম্যাচ খেলেছিলেন। বিরতির পর ফিরে কিন্তু আশানুরূপ পারফর্ম করতে পারেননি তিনি। ২০ বলে ২১ রান করেন কোহলি। চিপকে এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১৭৩ রান করে আরসিবি। ১৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে সিএসকে। মহেন্দ্র সিং ধোনিকে ব্যাটিংয়ে নামতেই হয়নি। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের ক্যাপ্টেন্সিতে জয় দিয়ে এ বারের আইপিএল সফর শুরু করল সিএকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *