Akash Deep: বেশি ম্যাচে সুযোগ পেলে আকাশ 'দীপ' আরও জ্বলবে, বিশ্বাস গাভাসকারের - Bengali News | Sunil Gavaskar says RCB need to give more matches to Akash Deep in IPL 2024 - 24 Ghanta Bangla News
Home

Akash Deep: বেশি ম্যাচে সুযোগ পেলে আকাশ ‘দীপ’ আরও জ্বলবে, বিশ্বাস গাভাসকারের – Bengali News | Sunil Gavaskar says RCB need to give more matches to Akash Deep in IPL 2024

Spread the love

Akash Deep: বেশি ম্যাচে সুযোগ পেলে আকাশ ‘দীপ’ আরও জ্বলবে, বিশ্বাস গাভাসকারের

কলকাতা: সময় আর সুযোগ দুটো এক বার পেলে প্রত্যেই সাফল্যের পথে হাঁটতে শুরু করেন। ক্রিকেটে এক সময় আকাশ দীপের (Akash Deep) হাতেখড়ি হয়েছিল টেনিস বলে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁর টেস্ট অভিষেক হয়েছে। অবশ্য ভারতের হয়ে একটিই ম্যাচ খেলেছেন। কিন্তু ঘরোয়া ক্রিকেটে বাংলা টিমের পরিচিত মুখ তিনি। ২৭ বছরের বোলিং অলরাউন্ডারকে এ বার আইপিএলে (IPL) অ্যাকশনে দেখা যাবে। ইতিমধ্যেই দেশের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar) জানিয়েছেন, তাঁর মনে হয় আকাশ দীপকে যদি আরসিবি বেশি সুযোগ দেয়, তা হলে তাঁর পারফরম্যান্সও উজ্জ্বল হবে।

সম্প্রতি বাংলার পেসার আকাশ দীপকে নিয়ে আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর বলেছেন, ‘ছেলেটার মধ্যে সম্ভবনা রয়েছে। ও যত ম্যাচ খেলবে তত ফুটে উঠবে। আমি চাই আরসিবি ওকে বেশি ম্যাচ খেলার সুযোগ দিক। ডেথ ওভার স্পেশালিস্টের ভূমিকা ও আরসিবির হয়ে পালন করতে পারে।’

২০২১ সালের আইপিএলের সময় আরসিবি টিমে থাকা ওয়াশিংটন সুন্দর আঙুলে চোট পান। সেই সময় মরুশহরে আইপিএলের দ্বিতীয় পর্বের জন্য অলরাউন্ডার সুন্দরের বদলে আরসিবি নেয় বাংলার পেসার আকাশ দীপকে। সে বছর অবশ্য আকাশ দীপ আইপিএলে খেলার সুযোগ পাননি। ২০২২ সালের আইপিএলে ৫টি ম্যাচে খেলেছিলেন। পেয়েছিলেন ৫টি উইকেট। এরপর গত আইপিএলে তিনি আরসিবির হয়ে ২টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। তাতে একটি উইকেট পেয়েছিলেন। বিরাট কোহলির সতীর্থ হিসেবে আরসিবিতে মোট এখনও অবধি ৭টি ম্যাচ খেলেছিলেন আকাশ দীপ। এ বার দেখার চব্বিশের আইপিএলে তাঁকে আরসিবির একাদশে দেখা যায় কিনা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *