IPL 2024: আগুন লেগেছে টিমে... রোহিত-হার্দিক বিতর্কে চুরমার MI? - Bengali News | Harbhajan Singh says Rohit Sharma might have his best ever IPL and Hardik Pandya will face pressure - 24 Ghanta Bangla News
Home

IPL 2024: আগুন লেগেছে টিমে… রোহিত-হার্দিক বিতর্কে চুরমার MI? – Bengali News | Harbhajan Singh says Rohit Sharma might have his best ever IPL and Hardik Pandya will face pressure

Spread the love

IPL 2024: আগুন লেগেছে টিমে… রোহিত-হার্দিক বিতর্কে চুরমার MI?Image Credit source: X

কলকাতা: আগুন লেগেছে মুম্বই ইন্ডিয়ান্সের অন্দরে। বিনা নোটিশে রোহিত শর্মাকে (Rohit Sharma) ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি। দু’বছর পর টিমে ফেরা হার্দিক পান্ডিয়াকে বেছে নেওয়া হয়েছে নতুন ক্যাপ্টেন হিসেবে। তার পর থেকেই চলছে বিতর্ক। আইপিএলের ঠিক আগে চরমে উঠেছে টিমের পরিস্থিতি। টিম বন্ডিং সেশনে দেখা যায়নি রোহিতকে। টিমের ফাইনাল প্র্যাক্টিস ম্যাচেও খেলেননি রোহিত। আলাদা প্র্যাক্টিস করেছেন তিনি। হার্দিকের (Hardik Pandya) সঙ্গে তাঁর দূরত্ব স্পষ্ট হয়ে গিয়েছে। রোহিত বরাবরই টিমম্যান। কখনওই প্রকাশ্যে কিছু বলতে ভালোবাসেন না। এ বারও বিতর্ক নিয়ে মুখ খোলেননি। কিন্তু ফ্র্যাঞাইজিকে পাঁচবার আইপিএল জেতানো ক্যাপ্টেন যে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারেননি, তা স্পষ্ট হয়ে গিয়েছে। রবিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ মুম্বইয়ের। এ বারের আইপিএলে কি প্রভাব পড়তে পারে?

হরভজন সিং দীর্ঘ সময় খেলেছেন মুম্বইয়ে। টিমের অন্দর সম্পর্কে ভালো ভাবে ওয়াকিবহাল। প্রাক্তন অফস্পিনার কিন্তু বলে দিচ্ছেন, মুম্বইয়ের অন্দরে আগুন লেগেছে। তাঁর কথায়, ‘আশা করব, মুম্বই যেন টিম হিসেবে আইপিএলে খেলে। সেটা যদি হয়, তা হলে কিন্তু মুম্বইকে থামানো কঠিন হবে। হার্দিক এবং টিম ম্যানেজমেন্টের কাছে কিন্তু পুরো দলকে এক করে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ। আমি রোহিতকে যতটা চিনি, ও খুব সহজ সরল একটা ছেলে। যে সিদ্ধান্ত টিম নিয়েছে, তা নিয়ে প্রকাশ্যে কিচ্ছু বলবে না ও। কিন্তু যে মুম্বইকে পাঁচবার আইপিএল জিতিয়েছে, ওয়ান ডে বিশ্বকাপ প্রায় জিতে ফেলেছিল, তার কাছে এটা কিন্তু অত্যন্ত অপ্রত্যাশিত একটা ঘটনা। বিরাট ধাক্কা। আর একটা বছর পরে এটা নেওয়া যেত। হার্দিক ক্যাপ্টেন্সি সামলানোর জন্য যথেষ্ট পরিণত। তার পরও বলব, এটাকে অন্য ভাবে ম্যানেজ করতে পারত। তাতে টিমেরই লাভ হত।’

পুরো ইস্যুতে মুম্বই ইন্ডিয়ান্সের মনোভাব বেশ অবাক করার মতো। ভাজ্জি বলেছেন, ‘রোহিত এই পুরো ব্যাপারটা নিয়ে একটিও শব্দ খরচ করেনি। ও ঠান্ডা স্বভাবের ছেলে। যা ঘটেছে, সেটা ভুলে সামনে এগিয়ে গিয়েছে। কিন্তু ভিতরে কিছুটা হলেও আগুন থাকতে পারে। আমার তো মনে হয়, এটা রোহিতের সেরা আইপিএল হতে চলেছে। কারণ, কেউ কেউ নিজেকে সেরা প্রমাণ করার চেষ্টা করে। আগুন জ্বালানোর জন্য যা দরকার ছিল, সেটা কিন্তু হয়ে গিয়েছে। এ বার আগুনটা জ্বলার অপেক্ষায়। সেটা কী ভাবে সম্ভব, সেটা দেখতে হবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *