SIR-এর ড্রাফট লিস্ট থেকে নাম যদি বাদ পড়ে, কী করবেন? - Bengali News | What To Do If Your Name is Left Out of the SIR Draft List Even After Submitting the Enumeration Form? - 24 Ghanta Bangla News
Home

SIR-এর ড্রাফট লিস্ট থেকে নাম যদি বাদ পড়ে, কী করবেন? – Bengali News | What To Do If Your Name is Left Out of the SIR Draft List Even After Submitting the Enumeration Form?

Spread the love

ড্রাফট তালিকায় নাম না উঠলে কী করবেন?Image Credit: PTI

দেশের একাধিক রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে চলছে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আর এই এসআইআরের মধ্যে চিন্তা বাড়ছে অনেক সাধারণ নাগরিকের। কীভাবে কোন কাজটা হবে। ফর্মে ভুল হলে সেটা গ্রাহ্য হবে কি না। এই সব চিন্তার মাঝে আরও এক চিন্তা যদি এসআইআরের ড্রাফট লিস্ট থেকে আপনার নাম বাদ যায়, তাহলে আপনি কী করবেন?

যদি আপনার সব নথি ঠিক থাকে তাহলে এসআইআরের ড্রাফট লিস্টে আপনার নাম উঠে যাওয়ারই কথা। আর আপনার নাম উঠে গেলে আপনার চিন্তা অনেকটাই কমবে, এটাও ঠিক। কিন্তু কোনও কারণে হয়ত আপনার নাম উঠল না এসআইআরের ড্রাফট তালিকায়। তাহলে কী করবেন আপনি? এই ভেবেই অনেকে আতঙ্কিত হয়ে পড়ছেন।

এই ক্ষেত্রে কমিশোন জানিয়েছে ড্রাফট তালিকায় যদি কারও নাম নাও থাকে, তাহলে তার এই বিষয়ে নতুন করে আবেদন করার জায়গা থাকছে। সেই ক্ষেত্রে তাঁরা তাঁর এলাকার বিএলওর সঙ্গে যোগাযোগ করে নিলেই হল। তারপর তাঁর নাম নতুন করে তুলতে হবে ভোটার লিস্টে।

এ ছাড়াও যে সব ব্যক্তির নাম বা নথিতে গোলমাল রয়েছে। বা কোনও কারণে সমস্যা তৈরি হয়েছে, জানা গিয়েছে তাঁদের হিয়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন। আর সেই হিয়ারিংয়ে প্রয়োজনীয় বৈধ নথি যদি তাঁরা কমিশন বা ইআরওকে দেখাতে পারেন, তাহলেই মিটে যাবে তাঁদের সমস্যা। তাহলে ড্রাফট তালিকায় নাম না থাকলেও ফাইনাল লিস্টে নাম থাকবে তাঁদের। তবে, যে সব ভোটাররা মারা গিয়েছেন কিন্তু তাঁদের নাম লিস্ট থেকে কাটানো হয়নি, তাঁদের নামও বাদ যাবে এই এসআইআরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *