IPL Retro Story: IPLএ প্রথম সুপার ওভার কার? এখন টেনিস বলে খেপ খেলে বেড়ান – Bengali News | Know about Kamran Khan, the 1st bowler who bowled IPL history’s 1st Super over
IPL Retro Story: IPLএ প্রথম সুপার ওভার কার? এখন টেনিস বলে খেপ খেলে বেড়ান
কলকাতা: আর কয়েক দিন পর শুরু হবে ১৭তম আইপিএল (IPL)। তার আগে ফেরা যাক অতীতে। সালটা ২০০৯। আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন ছিলেন শেন ওয়ার্ন। পিঙ্ক আর্মি আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরের মরসুমে ১৮ বছরের এক তরুণের হাতে শেন ওয়ার্ন বল তুলে দিতে দ্বিতীয় বার ভাবেননি। মাস দু’য়েকের আইপিএল টুর্নামেন্ট অনেক ক্রিকেটারকে রাতারাতি হিরো বানিয়ে দেয়। আবার কেউ কেউ আশা জাগিয়েও চিরতরে হারিয়ে যান। এমনই এক ক্রিকেটার কামরান খান। আইপিএলের প্রথম সুপার ওভারের হিরো তিনি। এখন সেই তিনিই টেনিস বলে খেপ খেলে বেড়ান।
কপালে থাকলে সুখ, আটকাতে পারবে না কেউ। ২০০৯ সালে রাজস্থানের টিম ডিরেক্টর ড্যারেন বেরি স্কাউট ক্যাম্প থেকে কামরন আকমলকে আবিষ্কার করেন। ঘণ্টা ১৪০ কিমি গতিবেদে অদ্ভুত অ্যাকশনে বল করতেন ভারতের ওই পেসার। সেই তিনি এক বিশেষ কারণে পরিচিত। আইপিএলের ইতিহাসে প্রথম সুপার ওভার করা বোলার তিনি। কেকেআরের বিরুদ্ধে কামরান খান ২০০৯ সালে প্রথম সুপার ওভারে বল করে দলকে জিতিয়েছিলেন। আইপিএল নাম, যশ, খ্যাতি এবং পরিচিতি দেয় একাধিক উঠতি ক্রিকেটারকে। সেই কামরান খান বর্তমানে অবশ্য শুধু ক্রিকেটে যুক্ত নন। উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলতেন তিনি। জাতীয় দলে কখনও খেলার সুযোগ পাননি। রাজস্থানে তিনি থাকার সময় শেন ওয়াটসন ভীষণ পছন্দ করতেন তাঁকে। ২টো মরসুম আইপিএলে খেলার পর রাজস্থান থেকে ২০১১ সালে উত্তরপ্রদেশের বাঁ হাতি ব্যাটার পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়াতে যান।
বর্তমানে আর্থিক অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন কামরান খান। এক সময় শেন ওয়ার্ন যে কামরান খানের প্রশংসা করতেন, সেই তিনি এখন দিন কাটানোর জন্য টেনিস বলে খেপ খেলেন। উত্তর প্রদেশের হয়ে ২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন কামরান। পেটের দায়ে এক সময় ক্ষেতে কাজও করেছেন। কাঠ মিস্ত্রীর কাজও করেছেন। আর এখন পরিস্থিতি এতটাই জটিল যে দিন কাটানোর জন্য টেনিস বলে খেপ খেলে বেড়ান।