Bengal vs Meghalaya: অপরাজিত অভিষেক পোড়েল, 'মেঘ' কাটিয়ে জয়ে ফিরল বাংলা - Bengali News | Syed Mushtaq Ali Trophy: Abishek Porel hits unbeaten 61, Bengal vs Meghalaya match report in Bengali - 24 Ghanta Bangla News
Home

Bengal vs Meghalaya: অপরাজিত অভিষেক পোড়েল, ‘মেঘ’ কাটিয়ে জয়ে ফিরল বাংলা – Bengali News | Syed Mushtaq Ali Trophy: Abishek Porel hits unbeaten 61, Bengal vs Meghalaya match report in Bengali

Spread the love

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয়ের হ্যাটট্রিক। আত্মবিশ্বাসে ভরপুর বাংলা টিম গত ম্যাচে হেরেছিল মধ্যপ্রদেশের কাছে। অভিষেকের অনবদ্য ইনিংসে ফের জয়ের রাস্তায় বাংলা। এ দিন মেঘালয়ের বিরুদ্ধে নেমেছিল বাংলা। সামি উইকেট না পেলেও দুর্দান্ত ইকোনমিতে বোলিং করেছেন। তেমনই স্পিনার ঋত্বিক চট্টোপাধ্যায়ও। বাংলার সামনে টার্গেট ছিল মাত্র ১২৮ রানের। ১১.৫ ওভারের মধ্যেই টার্গেট পূর্ণ বাংলার। সৌজন্যে দুই ওপেনারের দাপট। বাংলাকে অস্বস্তিতে রাখল মিডল অর্ডার।

টস জিতে ব্যাটিং নেয় মেঘালয়। ওপেনাররা সতর্ক শুরু করেন। অরিয়েন সাংমা ও অর্পিত ভাটেওয়ারা যথাক্রমে ৩৭ ও ২৪ রান করেন। পরপর উইকেট নিয়ে মেঘালয়কে চাপে ফেলে বাংলা। মিডল অর্ডারে ল্যারি সাংমা ২১ বলে ৩৮ রানের অনবদ্য ইনিংস খেলেন। বাংলার স্লিং অ্যাকশনের পেসার সায়ন ঘোষ দুটি, স্পিনার প্রয়াস রায় বর্মন ২টি এবং ঋত্বিক ১ উইকেট নেন।

রান তাড়ায় শুরু থেকেই বিধ্বংসী অভিষেক পোড়েল ও করণ লাল। গত ম্যাচে শুরুটা ভালো হলেও বড় রান পাননি। আইপিএলে এ বার অভিষেক পোড়েলকে রিটেন করেছে দিল্লি ক্যাপিটাল। সৈয়দ মুস্তাক আলিতে দুর্দান্ত ফর্মে বাংলার এই কিপার ব্যাটার। মেঘালয়ের বিরুদ্ধে মাত্র ৩১ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেললেন। আর এক ওপেনার করণ লাল ১৬ বলে ৪২ রান করেন। যদিও তিন-চার-পাঁচে নামা শাকির হাবিব গান্ধী, রনজ্যোৎ খাইরা ও ক্যাপ্টেন সুদীপ ঘরামি তিনজনই ২ বল করে খেলে শূন্য রানে ফেরেন। অভিষেকের সঙ্গে ১৮ রানের অপরাজিত ইনিংস ঋত্বিক চট্টোপাধ্যায়ের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *